ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) বেশিরভাগ অংশ আয়োজিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই দেশের পিচ ও পরিবেশ বাড়তি সুবিধা দেবে ফাস্ট বোলারদের। তাই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলে (Indian Cricket Team) পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুরুত্বটা অনেকটা বেড়ে যায় এমন পরিস্থিতিতে। কিন্তু চোটের কারণে গত আইপিএলের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।

কিন্তু সম্প্রতি ভারতীয় দলের স্বস্তি বাড়িয়ে সুখবর দিয়েছে ভারতীয় নির্বাচকরা। ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ওডিআই সিরিজে মাঠে ফিরবেন পান্ডিয়া। পিঠ ও মাংসপেশির চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ভারতের মূল দলে ফেরার আগে ‘এ’ দলের হয়ে নিজের দক্ষতাকে একবার ঝালিয়ে নেবেন তিনি।

অক্টোবর মাস থেকে আরম্ভ হতে চলা এই একদিনের সিরিজে দলের অধিনায়কত্বের দায়িত্ব রয়েছেন রুতুরাজ গায়কোয়াড। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন দেবদত্ত পাডিক্কল। এককালে ভারতের সিনিয়র টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা হার্দিক এখন শুধুমাত্র একজন অলরাউন্ডার হিসেবেই দলে থাকছেন। সিনিয়র তারকা হওয়া সত্ত্বেও হার্দিককে শুধুমাত্র খেলায় মনসংযোগ করার সুযোগ করে দেওয়ার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা! দিলেন বড় আপডেট

সুস্থভাবে এই সিরিজ অতিবাহিত করতে পারলে তিনি ভারতের আগামী ওডিআই সিরিজের মাঠে ফিরতে পারেন। যদিও সেপ্টেম্বর মাসে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামা হচ্ছে না তার। কিন্তু নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে তাকে দলে পেতে মরিয়া টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: গৌতম গম্ভীরের এই বিশেষ নীতি নিয়ে ক্ষুব্ধ ধোনির CSK-এর প্রিয়পাত্র! ক্ষতি হচ্ছে ভারতীয় দলের

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাড়তি বাউন্স যুক্ত উইকেটে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবেন। হার্দিক ছাড়া এই মুহূর্তে ভারতের হাতে অপশন বলতে রয়েছে শুধুমাত্র নীতিশ রেড্ডি। কিন্তু হার্দিকের অভিজ্ঞতার ধারেকাছেও নেই তিনি। সুস্থ হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বিশ্বকাপের জন্য।