বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একপেশে ভাবে জয় পাচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team)। টসে জিতে আফগানিস্থানকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়ে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স আফগানিস্থানকে ১৫৬ রানের বেশি তুলতে দেয়নি। এদিন প্রায় দুই মাস পর মাঠে ফিরে আবারও একবার নিজের অপরিহার্যতার প্রমাণ দিয়েছেন তারকা ফাস্টবোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
এদিন বুমরা নিজের সর্বোচ্চ ছন্দে না থাকলেও ভদ্রস্থ বোলিং করেছেন। তিনি শেষবার মাঠে নেমেছিলেন জুলাই মাসে ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজে। তারপর ওই সিরিজে দুটি ম্যাচ খেলেই ছিটকে গিয়েছিলেন তিনি। হাঁটুর চোটের কারণে তিনি শ্রীলঙ্কা সফরে মাঠের বাইরে ছিলেন।
এদিন অর্শদীপ সিং তাকে ছাপিয়ে গেলেও বুমরার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তিনি মূলত নিজের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য এই সিরিজে মাঠে নামছেন। এই ম্যাচে নিজের নির্ধারিত ৪ ওভার হাত ঘুরিয়ে তিনি খরচ করেছেন মাত্র ২৬ রান। ম্যাচের দ্বিতীয় বলেই গত ভারত সফরে আফগানদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা রহমানুল্লাহ গুরবাজকে ড্রেসিংরুমে ফেরান তিনি।
আরও পড়ুন: নেটে সূর্যবংশীর কড়া পরীক্ষা নিলেন বুমরা! ছক্কা মারলেন বৈভবও, স্থির চোখে দেখে নতুন পরিকল্পনা গম্ভীরের
এদিন বুমরা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অভিনব মাইলফলক ছুঁয়েছেন। তৃতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তার আগে এই কীর্তি কেবলমাত্র দুই ভারতীয় ক্রিকেটারের রয়েছে। এদিন নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের ১২১ উইকেট পাওয়া হয়ে গেছে বুমরার।
আরও পড়ুন: কেন ভারতের চেয়ে ইংল্যান্ডে বেশি সময় কাটান বিরাট কোহলি? সামনে এলো বড় সত্যি
টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেট তোলা ক্রিকেটারদের তালিকা:
১. যুজবেন্দ্র চাহাল (৩৯৬)
২. ভুবনেশ্বর কুমার (৩৫৩)
৩. যশপ্রীত বুমরা (৩৫০)













