পুজোর আগেই শেষ গল্প, ১ বছর পেরিয়ে থামছে জি বাংলার এই ‘বিতর্কিত’ সিরিয়াল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই পথচলা থামছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের। নতুন নতুন সিরিয়াল (Serial) এসেই চলেছে বিভিন্ন চ্যানেলে। জায়গা ছেড়ে দিতে হচ্ছে পুরনোদের। এবার গল্প শেষ হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’র। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং করে ফেলেছেন কলাকুশলীরা।

শেষ হচ্ছে জি বাংলার সিরিয়াল (Serial)

এক বছরেরও বেশি সময় ধরে চলেছে কনে দেখা আলো। দর্শকদের প্রচুর ভালোবাসা যেমন পেয়েছে, তেমনই বিতর্কও কম হয়নি এই ধারাবাহিক নিয়ে। এবার শেষ হওয়ার পথে গল্প। শেষদিনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুভব ওরফে সোমরাজ।

Zee Bangla controversial serial is going to end

কী বললেন নায়ক: সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা বলেন, একটা টিম, প্রথম দিন থেকে শুরু করেছিল সফরটা। এবার সেটা শেষ হতে চলেছে। দিনে ১৪-১৫ ঘন্টা যে সেটে কাটানো হয়েছে, সেটা ভেঙে এবার অন্য কারোর বাড়ি হবে, এটা ভেবেই তাঁর খারাপ লাগছে। সোমরাজ আরও বলেন, সহশিল্পীদের মধ্যে সাইনা ওরফে লাজুকেই তাঁর সবথেকে বেশি মনে পড়বে তাঁর। কারণ প্রথম দিন থেকেই সাইনার সঙ্গেই শুটিং (Serial) করেছেন তিনি। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও দারুণ রসায়ন গড়ে উঠেছে তাঁদের।

 আরও পড়ুন : উলটপুরাণ! ভারত থেকে গুজরাটি ইলিশ আমদানি বাংলাদেশের, বিশেষত্ব কী জানেন?

আগামীতে কী প্ল্যান: সদ্য শেষ হয়েছে কনে দেখা আলোর শুটিং। আগামীতে কী পরিকল্পনা? এখনই তাড়াহুড়ো করতে রাজি নন সোমরাজ। তিনি জানালেন, আপাতত ৪-৫ দিন সময় নেবেন তিনি। তারপর নতুন প্রোজেক্টের কথা ভাববেন।

আরও পড়ুন : পুজোয় ঘুরুন নিশ্চিন্তে, পাহাড় যাওয়ার স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল, দেখে নিন টাইম টেবিল

প্রসঙ্গত, কনে দেখা আলো প্রথম থেকেই দর্শকদের মনে আগ্রহ জাগিয়েছিল। তবে গল্প এগোনোর সঙ্গে সঙ্গে জুড়েছে বিতর্ক। ভালোবাসাও কম পাননি লাজু-অনুভব। এবার বিদায় জানানোর পালা তাঁদের।