‘রাজনৈতিক উদ্দেশ্য ছিল’, পুলিশ জানাতেই মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

calcutta high court(117)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালে লোকসভা ভোটের আগের ঘটনা। বিরোধী দলনেতা থাকাকালীন পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়েছিল তৎকালীন মমতা সরকারের পুলিশ। শুভেন্দুর কোলাঘাটের অফিস এবং বাড়িতে তল্লাশি চলো হয়েছিল। সেই ঘটনার জল গড়ায় আদালত অবধি। এদিন সেই সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

পুলিশের রিপোর্টে সিদ্ধান্ত আদালতের | Calcutta High Court

হাইকোর্টে রিপোর্ট দিয়ে কোলাঘাট থানা জানিয়েছে, সেই সময় রাজনৈতিক উদ্দেশে ওই তল্লাশি অভিযান হয়েছিল। তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। ফাঁকা সিজার লিস্ট তৈরি করা হয়েছিল। তদন্ত আর এগোয়নি সে জন্যই। কোলাঘাট থানার তরফে আদালতে চূড়ান্ত রিপোর্ট পেশ করে জানানো হয়েছে, তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি। এরপরই এই মামলা খারিজ হয়ে গেল হাইকোর্টে।

হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই মামলা খারিজ করেছেন। বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কোনও আইনি প্রাসঙ্গিকতা না থাকায় মামলাটির নিষ্পত্তি হয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, পুলিশের ‘বেআইনি পদক্ষেপের’ বিরুদ্ধে বিচার চেয়ে হাইকোর্টে এই মামলা করেছিলেন শুভেন্দু।

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা ভোটের সময় শুভেন্দুর কোলাঘাটের অফিস ও বাড়িতে চলেছিল পুলিশি হানা। অভিযোগ ছিল, ৭০-৮০ জন পুলিশকর্মী তার বাড়ি ঘিরে ফেলেন। পুলিশের অবশ্য দাবি ছিল, এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি হয়। এদিকে বাড়ির লোকের উপস্থিতি ছাড়া কীভাবে অভিযান করল পুলিশ, সেই প্রশ্ন তোলেন শুভেন্দু।

Suvendu Adhikari

আরও পড়ুন: ‘বিভ্রান্তি হোক চাই না..,’ পুজোর ছুটির আগেই DA বৈঠক? কর্মচারীদের উদ্দেশে বার্তা

পাশাপাশি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ‘হামলা’ হয়েছে বলে সেই সময় অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ ছিল, পুলিশি অভিযানে পুলিশের সঙ্গে তৃণমূলের তৎকালীন ভোটকুশলী সংস্থা ‘আই-প্যাক’এর প্রতিনিধিরাও ওই দলে উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন শুনানি চলার পর এবারে মামলাটি খারিজ হয়ে গেল হাইকোর্টে।