মহালয়ায় মেগা আয়োজন! শহরের পাঁচ ঐতিহ্যবাহী ঘাটে মহিষাসুরমর্দিনী বাজানোর পরিকল্পনা রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal plans to play Mahishasurmardini at five Ganga ghats on Mahalaya
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর প্রথম দুর্গাপুজো আরও স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি সরকার। মহালয়ার (Mahalaya 2026) বিকেলে ইডেন গার্ডেন্সে একটি মেগা শো আয়োজিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টরা। এবার মহালয়ার ভোরে আরও একটি বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ১০ অক্টোবর কলকাতার পাঁচটি ঐতিহ্যবাহী ঘাটে মহিষাসুরমর্দিনী বাজানোর পরিকল্পনা করা হচ্ছে।

মহালয়ার ভোরে ঘাটে ঘাটে বাজবে মহিষাসুরমর্দিনী | (Government of West Bengal)

প্রত্যেক বছর মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে গঙ্গার ঘাটগুলিতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সেই সময় গঙ্গাপাড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ বাজানোর পরিকল্পনা করছে রাজ্য। এই বিশেষ আয়োজনের জন্য প্রাথমিকভাবে কলকাতার পাঁচটি ঐতিহ্যবাহী ঘাট বেছে নেওয়া হয়েছে বলে রাজ্য সূত্রে খবর।

আরও পড়ুনঃ একধাক্কায় বাতিল ১৫ লক্ষ নাম! যোগ্যরা কৃষক বন্ধুর টাকা কবে পাবেন জানুন

রাজ্য সূত্রে জানা গিয়েছে, মহালয়ার ভোরে কলকাতার বাবুঘাট, আহিরীটোলা ঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাট ও বাজে কদমতলা ঘাটে মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এই ঘাটগুলিতে বড় আকৃতির রেডিওর প্রতিকৃতিও গড়ে তোলা হবে।

আসলে প্রত্যেক বছর মহালয়ার ভোরে রেডিওয় মহিষাসুরমর্দিনী শোনেন বহু মানুষ। সেই বিষয়টিকেই গঙ্গাপাড়ে ফুটিয়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য। সেই সঙ্গেই কলকাতার এই পাঁচটি ঘাট চত্বর বিশেষ আলোয় সাজিয়ে তোলার কথাও ভাবা হয়েছে।

এদিকে জানা গিয়েছে, মহালয়ার বিকেলে ইডেনে অনুষ্ঠিত হতে চলা মেগা শো থেকে ভার্চুয়ালি কলকাতার পাঁচটি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০ মিনিট অবধি ইডেনে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।

Government of West Bengal

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইডেনে শোয়ের আগে রেড রোডে শো করবেন নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী। এরপর রোড শো করে ইডেনে আসার পর উলুধ্বনি দিয়ে তাঁদের বরণ করে নেওয়া হবে। এরপর শুরু হবে জমজমাট অনুষ্ঠান।

মহালয়ার বিকেলে ইডেনের মেগা শোয়ের কথা আগেই জানা গিয়েছে। এবার মহালয়ার ভোরের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলতে মেগা আয়োজনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। সব মিলিয়ে, আগামী ১০ অক্টোবর রাজ্যবাসীর কাছে এক স্মরণীয় দিন হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।