বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের যে সকল পরিবার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবে না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Mukhyamantri Swasthya Bima Yojana) এনেছে রাজ্য সরকার। এবার এই প্রকল্পে (Government Scheme) ভালো কাজ করলে বিশেষ সম্মান দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব। সোমবার জেলাশাসকদের সঙ্গে হওয়া বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়ে বড় ঘোষণা | (Mukhyamantri Swasthya Bima Yojana)
গতকাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেই বৈঠক থেকে মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ভালো কাজ করলে ওই জেলাকে তিনি নিজে সম্মান জানাবেন।
আরও পড়ুনঃ ‘চাইলে সুপ্রিম কোর্টে যান’! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর সিট ভাঙার আবেদনে সিদ্ধান্ত নিল না হাইকোর্ট
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজ্যের যে জেলা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সবচেয়ে ভালো কাজ করবে, সেই জেলাকে মুখ্যসচিব ব্যক্তিগতভাবে সম্মান জানাবেন। পাশাপাশি এই প্রকল্প, আয়ুষ্মান ভারত কার্ড, ডেঙ্গি নিয়ন্ত্রণ, সবক্ষেত্রে জেলাভিত্তিক কাজের অগ্রগতি আরও বাড়ানোর জন্য প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।
রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমলেও এখনও বেশ কিছু এলাকা হটস্পট হয়ে রয়ে গিয়েছে। কলকাতা পুরসভার কিছু ওয়ার্ড, দক্ষিণ ২৪ পরগনার কিছু ব্লক ও মুর্শিদাবাদের একটি-দু’টি ব্লক এখনও ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। জেলাশাসকদের উদ্দেশে মুখ্যসচিব প্রশ্ন করেন, “এখনও এত হটস্পট কেন?”
গতকালের বৈঠক থেকে জেলাশাসকদের উদ্দেশে মুখ্যসচিব বলেন, এই বছর ডেঙ্গি নিয়ন্ত্রণে ভালো কাজ হয়েছে। তবে আরও সক্রিয় হতে হবে বলে জানান তিনি। সেই সঙ্গেই আয়ুষ্মান ভারত যোজনায় অনেক সুবিধাভোগীর ই-কেওয়াইসি সম্পূর্ণ না থাকায় কার্ড অ্যাক্টিভেট হচ্ছে না, সেই বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন মুখ্যসচিব।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। তবে যেসব পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছে রাজ্য। এবার এই প্রকল্পেই সেরা কাজ করলে জেলাকে বিশেষ সম্মান দেওয়ার কথা জানালেন মুখ্যসচিব।













