বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আগে বিভিন্ন জায়গায় চলছে নানা ধরনের সামাজিক উদ্যোগ। সেই আবহেই তৃতীয়ার দিন এক বিশেষ ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের প্রধান বিচারপতি-সহ একাধিক বিচারপতি এদিন রক্তদান শিবিরে অংশ নেন। শুধু তাই নয়, শিবিরে সবার আগে রক্ত দেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। সব মিলিয়ে এই শিবিরে রক্তদান করেন মোট ৫৩ জন।
Calcutta High Court : প্রধান বিচারপতির হাত ধরেই শুরু রক্তদান, শামিল একাধিক বিচারপতি
কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ক্লার্কদের সংগঠনের উদ্যোগে এবং কমান্ড হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাইকোর্টের মেডিক্যাল সেন্টারে বসেছিল এই বিশেষ শিবির। বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
শিবিরের শুরুতেই রক্তদান করেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। তাঁর এই উদ্যোগে উৎসাহিত হন সেখানে উপস্থিত অন্যরাও। প্রধান বিচারপতির পাশাপাশি রক্ত দেন বিচারপতি ওম নারায়ণ রাই, বিচারপতি অনুজ সিং এবং বিচারপতি রিশাদ মেধোরা। এদিনের অনুষ্ঠানে কমান্ড হাসপাতালের জওয়ানরাও উপস্থিত ছিলেন।
এই শিবিরে মোট ৫৩ জন রক্তদান করেন। রক্তদান পর্ব শেষ হওয়ার পর নির্ধারিত সময়েই নিজেদের ডিভিশন বেঞ্চে ফিরে যান প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাই। এরপর তাঁরা আবার বিচারকাজ শুরু করেন।

আরও পড়ুনঃ পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ করল হাই কোর্ট
আদালতে বিচারপ্রক্রিয়া চালানোর পাশাপাশি সামাজিক কাজেও বিচারপতিদের এই অংশগ্রহণ কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি করল।














