বাংলাহান্ট: সপ্তমীতে কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় (Chorbagan Stampede) গ্রেফতার হয়েছে একাধিক। কার বা কাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার আটক পুজো কমিটির সদস্য সঞ্জীব রাহা ওরফে সেন্টু। চোরবাগান বিপর্যয়ের জেরে নদিয়া থেকে আটক করা হয়েছে তাকে।
মাইকে কার নির্দেশে ঘোষণা সেন্টুর | Chorbagan Stampede
পুজো কমিটির সদস্য সেন্টুকে লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, বিপর্যয়ের সময় প্যান্ডেল খালি করার জন্য তিনিই মাইকে ঘোষণা করে বলেছিলেন, “প্যান্ডেল যখন তখন পড়ে যেতে পারে। আপনারা বেরিয়ে যান, প্যান্ডেল পড়ে গেলে পদপিষ্ট হয়ে যাবেন।” এই ঘোষণা থেকে দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে মণ্ডপ ভাঙার কোনো প্রশ্নই ছিল না বলে পড়ে জানা গিয়েছে।

কার নির্দেশে মাইকে ঘোষণা করেন সেন্টু? কেন হঠাৎ সেই ঘোষণা করা হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই সেন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। চোরবাগান সর্বজনীনের কোষাধ্যক্ষের পদেও ছিলেন তিনি। তাঁকে নদিয়া থেকে আটক করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
চোরবাগানের দুর্গাপুজোর প্যান্ডেলে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও বেশি, ২৫ জন। ১৭ অক্টোবর, প্রথম সপ্তমীর দিন বৃষ্টির কারণে হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনা ঘটে যায়।

আরও পড়ুন: চোরবাগানকাণ্ডে কার গাফিলতি, কীভাবে এত মৃত্যু? তদন্তের সময়সীমা নিয়ে বড় মন্তব্য বিচারপতির
মৃতদের নামের তালিকা
১. অভিষেক শ্রীবাস্তব (৩৮), বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা।
২. অন্যাস শ্রীবাস্তব (৭), বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা।
৩. শ্রীপর্ণা পোদ্দার (২৩), বৈদ্যবাটি, হুগলির বাসিন্দা।
৪. আকৃতি কুমারী (১৭), বালির আনন্দনগর এলাকার বাসিন্দা।
৫. বার্নালি হালদার (১৭), নিউ টাউনের গৌরাঙ্গনগরের বাসিন্দা।
৬. শুভম সোনকর (৩২), কলকাতার বাগমারি লেনের বাসিন্দা।
৭. আরতি সরকার বিশ্বাস (৪৫), নদিয়ার চাকদহের বাসিন্দা।
৮. তানিয়া বিশ্বাস (১৮), নিউ টাউনের গৌরাঙ্গনগরের বাসিন্দা।
৯. বিকাশ ভট্টাচার্য (৬৬), হাওড়ার শালকিয়ার বাসিন্দা।
১০. স্নেহা ভান্ডারি (২০), দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা।১১. সন্দীপ ভেঁড় (১৪), পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুরের বাসিন্দা।
১২. পিয়ালি প্রামাণিক (২৫), হুগলির আরামবাগের বাসিন্দা।
১৩. টগর ভেঁড় (৩৭), পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুরের বাসিন্দা।
১৪. কল্পনা জানা (৪২), সোদপুরের বাসিন্দা।
১৫. প্রিয়া সামাদ্দার (৫৯), নিউ ব্যারাকপুরের বাসিন্দা।
১৬. দিলীপ ঘোষ (৫৯), বরানগরের বাসিন্দা।
১৭. প্রাঞ্জ্বল সরকার (১৩), আগরপাড়ার বাসিন্দা।
১৮. দীপালি ঘোষ (৫৩), বরানগরের বাসিন্দা।
১৯. মিঠু মণ্ডল (৪৫), কলকাতার শ্যামপুকুর এলাকার বাসিন্দা।














