সামনে এলো বড় খবর! রোহিত শর্মার রেকর্ড ভেঙে এবার তারই ডেপুটির ভূমিকা পালন করবেন এই তারকা

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে পরপর তিনটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। চতুর্থ ম্যাচে হারতে হলেও পঞ্চম ম্যাচে দলে পরিবর্তন করে অনিয়মিত ক্রিকেটারদের সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে বাকিরা সেই সিদ্ধান্ত সহজভাবে নিলেও প্রথম একাদশে নিজের জায়গা ছাড়তে চাইবেন না তিলক ভার্মা (Tilak Varma)। সদ্য রোহিত শর্মাকে (Rohit Sharma) টপকে গিয়েছেন তিনি। এবার তার সামনে সুযোগ আছে ভারতীয় দলের আরও একাধিক তারকাকে টপকে যাওয়ার।

গত ২ বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জার্সিতে টানা খেলে চলেছেন তিলক। প্রাথমিকভাবে তাকে টপ অর্ডারে ব্যাটিং করতে পাঠানো হলেও সাম্প্রতিক অতীতে তাকে মিডল অর্ডারের দায়িত্ব সামলাতেই দেখা গিয়েছে। দুই জায়গাতেই নিজের কাজটা সফলভাবে করে যাচ্ছেন তিনি। নিজেকে এতটাই গুরুত্বপূর্ণ করে তুলেছেন যে ভারতীয় টি-টোয়েন্টি তাকে ছাড়া এখন প্রায় অসম্পূর্ণ।

ভারতের জার্সিতে এই ফরম্যাটে টানা ৩৪ ম্যাচ ধরে মাঠে নামছেন তিলক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই তিনি টপকে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে যিনি একসময় ভারতের জার্সিতে এই ফরম্যাটে টানা ৩২টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তবে এই তালিকায় সবচেয়ে এগিয়ে খাকা আর এক প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে টপকানো একেবারেই অসম্ভব। তিনি টানা ৪৫ ম্যাচ ভারতের জার্সিতে মাঠে নামার রেকর্ড গড়ে গিয়েছেন।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

তিনজনেই আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামতেন। কিন্তু সেই ধারায় ছেদ পড়তে চলেছে আগামী আইপিএলে। তারকা অলরাউন্ডারের মুম্বাই শিবির ছাড়া একপ্রকার নিশ্চিত। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে হার্দিকের পরে এই দায়িত্ব কে পালন করতে চলেছেন।

আরও পড়ুন: ভারতীয় টেস্ট দল নিয়ে চিন্তা বাড়লো গম্ভীরের! একের পর এক ম্যাচে ব্যর্থ এই তারকা ক্রিকেটার

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলেই তিনি আর জায়গা পান না। তার বদলে ফের একবার অধিনায়কত্বের দায়িত্ব যেতে পারে রোহিত শর্মার কাঁধেই। সেক্ষেত্রে তার ডেপুটি অর্থাৎ সহ অধিনায়কের ভূমিকা পালন করতে পারেন তিলক ভার্মা। তবে এখনই এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।