টেস্ট সিরিজ শুরুর আগে বিশাল স্বস্তিতে গম্ভীর! খুশির খবর পেলো ভারতীয় দল

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) টেস্ট সিরিজ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতীয় ‘এ’ দল। ভারতীয় দলের (Indian Cricket Team) বেশ কিছু তারকা এই ম্যাচে অংশ নিয়েছেন। আর গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে দলের বেশিরভাগ তারকাকে ছন্দে পাওয়া গেছে। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) আত্মবিশ্বাস বাড়ছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে ভারতীয় দল। তাই ফাইনালে পৌঁছনোর দৌড়ে টিকে থাকতে গেলে সিরিজের দুটি ম্যাচ জিততেই হবে ভারতকে। তার জন্য দলের তারকা ক্রিকেটারদের ছন্দে থাকাটা অত্যন্ত জরুরী। আর সেই ক্ষেত্রে নিজেদের আত্মবিশ্বাস বেশ কিছুটা বাড়িয়ে রাখতে পেরেছেন মূল দলের বেশ কিছু খেলোয়াড়।

ভারতীয় ‘এ’ দলের এই তৃতীয় প্রস্তুতি ম্যাচে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন বড় রান পেয়েছেন। শ্রীলঙ্কা সফরে একেবারেই নিজের সেরা ছন্দের ধারে-কাছে ছিলেন না যশস্বী। কিন্তু এই ম্যাচ ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শতরান হাঁকিয়ে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি

তার পাশাপাশি বড় রানের দেখা পেয়েছেন সাই সুদর্শনও। শতরান না পেলেও ৮৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি তৃতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে। তবে তার বদলে হয়তো শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা দেবদত্ত পাডিক্কলই প্রথম একাদশে সুযোগ পাবেন।

আরও পড়ুন: বড় রান না পেলেও নতুন রেকর্ড কোহলির! এই তালিকাতেও হয়ে গেলেন বিশ্বের পয়লা নম্বর

এছাড়া বড় রান পেয়েছেন ভালো ফর্মে থাকা ধ্রুব জুরেল (৭১) ও তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (৫০)। উইকেট পেয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা দীর্ঘদেহী পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। সবমিলিয়ে তৃতীয় প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালো পারফরম্যান্সের মধ্যে দিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়েছেন ভারতীয় দলের তারকারা।