বাংলা হান্ট ডেস্কঃ চাকরি থেকে অবসরের পর সরকারি কর্মীরা মাসে মাসে পেনশন (Pension) পান। অবসর পরবর্তী জীবনে সেই টাকা তাঁদের অনেকটা কাজে আসে। আবার কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে ফ্যামিলি পেনশন (Family Pension) তাঁর পরিবারের আর্থিক স্থিরতা ধরে রাখতে সাহায্য করে। এক্ষেত্রে পরিবারের কোন কোন সদস্য ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য, সরকারি নিয়ম কী বলছে জেনে নিন।
ফ্যামিলি পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম | (Family Pension)
সরকারি কর্মীদের পেনশনের টাকার উপর সাধারণত নির্ভরশীল হয় তাঁদের পরিবার। এই অবস্থায় কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর পরিবারের আর্থিক স্থিরতা বজায় রাখতে ফ্যামিলি পেনশন দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগীর অবর্তমানে যাতে পরিবারের সদস্যরা সমস্যায় না পড়েন সেই জন্যই এই উদ্যোগ।

সরকারি নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে সবার প্রথমে ফ্যামিলি পেনশন পাওয়ার দাবিদার হবেন তাঁর স্বামী বা স্ত্রী তথা আইনত বৈধ জীবনসঙ্গী। কোনও কর্মীর জীবনসঙ্গীর মৃত্যু হয়ে থাকলে তাঁদের সন্তানরা পারিবারিক পেনশনের সুবিধা পেতে পারেন। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ হলেই টাকা পাওয়া যায়।
আরও পড়ুনঃ কলকাতা থেকে পুরী, তারকেশ্বর, শিলিগুড়ি! সরকারি ভলভো বাসের কোন রুটে কত ভাড়া জানুন
রিপোর্ট বলছে, মৃত সরকারি কর্মীর অবিবাহিতা, ডিভোর্সি বা বিধবা কন্যারা ফ্যামিলি পেনশন পেতে পারেন। যতদিন তাঁদের বিয়ে বা পুনরায় বিয়ে হচ্ছে বা তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, ততদিন এই সুবিধা পাবেন। পাশাপাশি আরও কিছু শর্ত রয়েছে।
এছাড়া মৃত সরকারি কর্মী বা পেনশনভোগীর সন্তানের ২৫ বছর বয়স না হওয়া অবধি, দত্তক নেওয়া ও সৎ সন্তানও ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য হতে পারেন। এছাড়া ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে আরও বেশ কিছু নিয়ম রয়েছে। সেই অনুযায়ী যারা যোগ্য হবেন, তাঁরা এই আর্থিক সুবিধা পেতে পারেন।












