ছটপুজোয় কলকাতা পুরসভার নতুন চমক! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সব তথ্য

Published on:

Published on:

Kolkata Municipal Corporation starts QR code for Chhath Puja

বাংলা হান্ট ডেস্কঃ ছটপুজোয় পুণ্যার্থীদের সুবিধায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। আগেই জানা গিয়েছিল, ছটপুজোয় (Chhath Puja) কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে করা হবে। পাশাপাশি ঘাটগুলিতে নিরাপত্তার একাধিক আয়োজন করা হচ্ছে। এবার পুণ্যার্থীদের সুবিধার্থে চালু করা হচ্ছে কিউআর কোড। মোবাইলে সেটি স্ক্যান করলেই ঘাটের অবস্থান, যাতায়াতের রাস্তা ও জরুরি পরিষেবা সংক্রান্ত সকল তথ্য জানা যাবে।

ছটপুজোয় অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার | (Kolkata Municipal Corporation)

কেএমসি সূত্রে জানা গিয়েছে, এবারের ছটপুজোয় কলকাতা পুরসভা ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি তথা কেএমডিএ এলাকা মিলিয়ে ১৬৩টি ঘাট তৈরি করা হচ্ছে। এর মধ্যে পুরসভার অধীনস্থ জায়গায় ১২৪টি ঘাট ও কেএমডিএ এলাকায় ৩৯টি ঘাট তৈরি করা হচ্ছে।

Kolkata Municipal Corporation

ছটপুজো যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য কলকাতা পুরসভার প্রত্যেক বিভাগকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর ভোরে যাতে জল নিয়ে সমস্যা না হয়, সেই জন্য অতিরিক্ত পানীয় জল ও জলের ট্যাঙ্কারের ব্যবস্থা রাখবে জল সরবরাহ বিভাগ।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের বেতনের সঙ্গে জুড়তে পারে DA! কমিশনের কাছে বড় প্রস্তাব

পাশাপাশি ছটপুজোর সময় অনেক পুণ্যার্থী দণ্ডি কাটেন, সেকথা মাথায় রেখে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘাটমুখী রাস্তাগুলি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ঘাট ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকায় বায়ো টয়লেট বসাচ্ছে উত্তরণ সার্ভিস বিভাগ। ৬টি প্রধান ঘাটে চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হবে।

এছাড়া দুর্গাপুজোর সময় চোরবাগানে ঘটে যাওয়া বিপর্যয়ের দিকে নজর রেখে নিরাপত্তার দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের কাঁধে এই দায়িত্ব রয়েছে। হুগলি নদীর ঘাট ও বড় জলাশয়গুলিতে পেশাদার ডুবুরি থাকবেন, থাকবেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা। আলোক বিভাগ, সিভিল ও রোডস বিভাগ, পুর সচিবালয় বিভাগ, পার্কস অ্যান্ড স্কোয়ার্স ও ঘাট বিভাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাঁধেও নানা দায়িত্ব রয়েছে।

ছটপুজো ঘিরে কলকাতা পুরসভায় তৎপরতা তুঙ্গে। নিরাপদে ও নির্বিঘ্নে যাতে এই উৎসব সম্পন্ন হয় তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমে পড়েছে কর্তৃপক্ষ।