বাংলাহান্ট ডেস্ক: নতুন সপ্তাহে ফের একবার মুড বদলাবে আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকলেও তারপর থেকে হবে বড়সড় পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর সূত্রে, বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের। তারই পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতা সহ একাধিক জেলা ভিজবে।

তার আগে আজ রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই রাজ্যের কোথাওই। সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা নামবে আগামী দু’দিনে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে।
আরও পড়ুন: ‘কিছু জায়গায় পুলিশ নিজেকে মন্ডল সভাপতি…’, শমীকের মন্তব্যের পর মুখ খুললেন দিলীপ-অগ্নিমিত্রা
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। জারি রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমতে পারে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে।












