বিশ্বজুড়ে উন্মাদনা! GTA 6 খেলতে অফিস-কাছারি থেকে ছুটি, ভারতে ঘরে-ঘরে Blinkit পৌঁছে দিচ্ছে গেম

Published on:

Published on:

Global frenzy over Grand Theft Auto VI; Blinkit is delivering the game.

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম জিটিএ ৬ (Grand Theft Auto VI), ভারত (India)-সহ একাধিক দেশে লঞ্চ হয়েছে। ১৩ বছর পর আসা এই গেমটি বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করছে। এদিকে, জিটিএ ৬-এর জনপ্রিয়তা এতটাই যে, আমেরিকা (America)-সহ বিভিন্ন দেশের অফিসকর্মীরা এটি খেলার জন্য আগে থেকেই ছুটি নেওয়ার পরিকল্পনাও করেছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে ভারতে জিটিএ ৬ লঞ্চ হয়েছে। ভারতে গেমটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। এদিকে, ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে, ইনস্ট্যান্ট কমার্স প্ল্যাটফর্ম Blinkit ভারতে গেমটি ডেলিভারি করা শুরু করেছে। জানিয়ে রাখি যে, জিটিএ ৬-এর জন্য শুধু গেমাররাই নয়, বরং পেশাগতভাবে গেমিং জগতের বাইরে থাকা বিপুলসংখ্যক মানুষ অধীর আগ্রহে এটির জন্য জন্য অপেক্ষা করছিলেন। ফোর্বস এবং সিবিএস নিউজের প্রতিবেদন অনুসারে, বিভিন্ন সংস্থার বহু কর্মচারী গেমটি খেলার জন্য কাজ থেকে ছুটি হয়েছেন। BambooHR-এর তথ্য অনুযায়ী, আমেরিকার প্রায় ৩৪ লক্ষ বেতনভুক্ত কর্মচারীর মধ্যে ১৮ শতাংশ ১৯ নভেম্বর ছুটি নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

GTA 6 (Grand Theft Auto VI) খেলতে অফিস-কাছারি থেকে ছুটি:

উল্লেখ্য যে, গেমটি চালু হওয়ার পর প্লেস্টেশন নেটওয়ার্কে কিছু সময়ের জন্য সার্ভার সমস্যা দেখা দিয়েছিল। আমেরিকার অনেক ব্যবহারকারী পরিষেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছেন। এমতাবস্থায়, সনি সমস্যাটি স্বীকার করেছে এবং এটি সমাধানের বিষয়ে জানিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by IShowSpeed (@ishowspeed)

Blinkit ভারতে জিটিএ ৬ ডেলিভারি করবে: ভারতেও জিটিএ ৬-এর জন্য ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হয়েছে। এই আবহে, Blinkit-এর CEO আলবিন্দর ধিন্দসা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ঘোষণা করেছেন যে, এখন Blinkit গেমটি অর্ডার করা যাবে। সংস্থাটি ডাউনলোড কোড সহ একটি ফিজিক্যাল বক্স ডেলিভারি করবে। অর্থাৎ, বক্সটি পাওয়ার পর গেমটি ডাউনলোড করে খোলা যাবে।

আরও পড়ুন: ফের অধিনায়ক নিয়ে চিন্তা! IPL ২০২৭-এর আগে ‘মহাসঙ্কটে’ KKR, নজর এই ২ খেলোয়াড়ের দিকে

এদিকে, প্লেস্টেশন ৫ ভার্সনটির দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। বর্তমানে দিল্লি থেকে শুরু করে ফরিদাবাদ, গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডা, কলকাতা বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, মুম্বাই এবং আহমেদাবাদ সহ ১১টি শহরে ডেলিভারি শুরু হয়েছে। শীঘ্রই অন্যান্য শহরেও ডেলিভারি পরিষেবা চালু হবে।

আরও পড়ুন: ‘ভারত এখন এক নতুন খেলা খেলছে…’, GTA-র ধাঁচে দেশের উন্নতির ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী

গেমটি ৯৯ স্কোর পেয়ে চমৎকার রেটিং অর্জন করেছে: জিটিএ ৬ রিলিজের আগেই গেমিং অনুরাগীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। প্রায় ১৫০ টি রিভিউয়ের ওপর ভিত্তি করে Metacritic-এ গেমটির প্রাথমিক স্কোর ছিল ৯৯। ইতিমধ্যেই IGN সহ বেশ কয়েকটি গেমিং ওয়েবসাইট এর গ্রাফিক্স, কাহিনি এবং গেমপ্লের প্রশংসা করেছে। এই সাড়া গেমটির পাবলিশ আর কোম্পানি, টেক-টু ইন্টারঅ্যাক্টিভের শেয়ারের ওপরেও প্রভাব ফেলেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সংস্থাটির শেয়ারের দাম প্রায় ৬.১৬ শতাংশ বেড়েছে।