‘ভারত এখন এক নতুন খেলা খেলছে…’, GTA-র ধাঁচে দেশের উন্নতির ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী

Published on:

Published on:

Prime Minister shares a special post on social media following the launch of GTA 6.

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সর্বত্র যেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হল জনপ্রিয় গেম জিটিএ ৬ (GTA 6)-এর লঞ্চ। ঠিক এই আবহেই গত ১৩ বছরে দেশ যে অগ্রগতি করেছে, তা তুলে ধরতে জিটিএ ৬-এর সুযোগকে কাজে লাগালেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করা একটি পোস্টে দেখানো হয়েছে, ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫ এবং জিটিএ ৬-এর মধ্যে ভারত কতটা অগ্রগতি করেছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এক নতুন খেলা খেলছে।’ এর সঙ্গে থাকা স্লাইডগুলিতে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জন তুলে ধরা হয়েছে। যার মধ্যে গত দশকে দারিদ্র্যের উল্লেখযোগ্য হ্রাসও রয়েছে।

জিটিএ-র (GTA 6) ধাঁচে দেশের উন্নতির ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী:

জিটিএ গেমের পরিচিতি হিসাবে প্রাইসডাউন ফন্টের ব্যবহার: জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদীর ওই পোস্টে থাকা ছবিগুলিতে প্রাইসডাউন ফন্ট ব্যবহার করা হয়েছে। এটি একটি বোল্ড এবং চিত্তাকর্ষক ডিসপ্লে ফন্ট যা জিটিএ গেমগুলির একটি অন্যতম চিহ্ন। পোস্টটিতে বলা হয়েছে যে, ভারত ‘দুর্বল ৫ টি অর্থনীতি’-র তালিকা থেকে বেরিয়ে এসে দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে। উল্লেখ্য যে, ২০১৩ সালের অগাস্ট মাসে মরগান স্ট্যানলির একজন বিশ্লেষক ৫ টি প্রধান উদীয়মান অর্থনীতি—ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ককে বর্ণনা করার জন্য এই পরিভাষাটি তৈরি করেন। এই অর্থনীতিগুলিকে বিদেশি পুঁজি প্রবাহের ওপর অত্যন্ত নির্ভরশীল এবং বিশ্বব্যাপী আর্থিক অবস্থার পরিবর্তনে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হতো। এখন ভারতকে এই গোষ্ঠীর অংশ হিসাবে আর গণ্য করা হয় না।

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

গেমিং কমিউনিটির সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা: প্রধানমন্ত্রীর পোস্টে ভারতের অন্যান্য কৃতিত্বের মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত মিশনের সমাপ্তি, সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধি, ভারতে ৪৪০ টি রেজিস্টার্ড মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ এবং বৈদ্যুতিকরণের উন্নত স্তরগুলিও তুলে ধরা হয়েছে। গেমিং কমিউনিটির সঙ্গে সংযোগ স্থাপনের প্রয়াসে, পোস্টটিতে এটাও উপস্থাপিত করা হয়েছে নে কীভাবে হাই-স্পিড ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইট (জিবি) ৩০৮ টাকা থেকে কমে ৭.৫১ টাকা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর পোস্টে উল্লিখিত অন্যান্য সাফল্যের মধ্যে রয়েছে ভারতের নকশালবাদমুক্ত হওয়া এবং একটি প্রধান প্রতিরক্ষা রফতানিকারী দেশ হিসাবে আবির্ভূত হওয়া। প্রধানমন্ত্রী প্রায়শই তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বিভিন্ন সময়োপযোগী পোস্ট করেন। যেগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করে।

আরও পড়ুন: মোবাইল-টিভির পর এবার ভারতে জাহাজ তৈরি করবে Samsung! খোঁজ চলছে জমির

জিটিএ ৬ লঞ্চ: জানিয়ে রাখি যে, জিটিএ ৬ বৃহস্পতিবার মধ্যরাতে লঞ্চ হয়েছে। এর আগে, এই মূল গেম সিরিজের পূর্ববর্তী সংস্করণ, জিটিএ ৫, ১৩ বছর আগে মুক্তি পেয়েছিল। ডিজিটাল ইন্টেলিজেন্স কোম্পানি সেন্সর টাওয়ারের মতে, জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিটির এই নতুন সংস্করণটি তৈরি করতে ১ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে। এটি ইতিমধ্যেই প্রায় ১.১ বিলিয়ন ডলারের প্রি-অর্ডার সংগ্রহ করেছে। যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় প্রি-অর্ডার লঞ্চে পরিণত করেছে।

আরও পড়ুন: আরও শক্তি বাড়বে ভারতীয় নৌবাহিনীর! ইজরায়েলের সঙ্গে সম্পন্ন ১,৯৭৬ কোটি টাকার চুক্তি

নেটিজেনরা পোস্টটি দেখে মুগ্ধ হয়েছেন: প্রধানমন্ত্রী মোদীর এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত মাত্র কয়েক ঘন্টায় এই পোস্টে ১০ লক্ষ লাইক এবং প্রায় ১৫.৬ হাজার কমেন্ট এসেছে। অধিকাংশ নেটিজেন এহেন পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন। একজ মন্তব্য করেছেন, ‘এখনও পর্যন্ত সবথেকে কুল প্রধানমন্ত্রী।” আরেকজন বলেছেন, ‘এটা একেবারেই অপ্রত্যাশিত।’ কিছু নেটিজেন প্রধানমন্ত্রী মোদীকে তাঁদের প্রিয় ইনফ্লুয়েন্সার এবং ‘OG ক্রিয়েটর’ হিসাবেও অভিহিত করেছেন।