প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎই তার ভাগ্য ফিরিয়ে দিয়েছে! এই পুরস্কার হাতে নিয়ে মন্তব্য সূর্যকুমারের

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলকে (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মুখে শোনা মনে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র (Narendra Modi) মোদীর অপার মহিমার কথা। দীর্ঘ সময় ধরে ক্রিকেট থেকে দূরে থাকার পর তিনি আবারও ব্যাট হাতে ছন্দে ফিরেছেন। এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন তিনি। নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ বা অসাধারণ সাফল্যের পুরস্কারে ভূষিত করা হয়। সেখানে কথা বলার সময় সূর্যকুমার গত ৬ই নভেম্বর দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া সেই সাক্ষাতের প্রসঙ্গটি তুলে ধরেন।

নিজের বক্তব্যে মোদীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমার মনে হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎটি অত্যন্ত সৌভাগ্যজনক ছিল। এরপর থেকেই আমি আবার ব্যাট রান পেতে শুরু করি। সাক্ষাৎটি সত্যিই খুব ভালো ছিল। আমরা ভেবেছিলাম হয়তো পাঁচ-দশ মিনিটের জন্য হবে, কিন্তু তিনি আমাকে ও আমার পরিবারকে প্রায় ৪০-৪৫ মিনিট সময় দিয়েছিলেন। এটি আমার কাছে ছিল এক দারুণ সুন্দর মুহূর্ত। তিনি কীভাবে বিভিন্ন পরিস্থিতি সামলান, তা নিয়ে তাঁর সঙ্গে কথা বললাম। আমরা যখন খেলি, তখন আমরাই চাপের মুখে থাকি; তাই আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, এত সব পরিস্থিতি সামলানোর সময় তিনি নিজে কতটা চাপের মুখে থাকেন। তিনি খুব সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিলেন। সব মিলিয়ে, এটি ছিল এক অত্যন্ত আনন্দদায়ক ও হালকা মুহূর্ত।”

চলতি সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে মুম্বাইয়ের জার্সি গায়ে দারুণ ফর্মে রয়েছেন এই তারকা ব্যাটার। একের পর এক বিধ্বংসী পারফরম্যান্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দাবিকে আরও জোরালো করে তুলেছেন। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার ১৪ই নভেম্বর হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দেন। তিনি প্রথম ম্যাচে মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করেন। ছয়টি চার ও পাঁচটি ছক্কা দিয়ে সাজানো এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো—২৮৫.৭১। মাত্র ১৫ বলেই তিনি হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন এবং তার এই ইনিংসের সুবাদে মুম্বাই ১৭৩ রানের লক্ষ্য ১৪ ওভারেই তাড়া করে সাত উইকেটে জয় তুলে নেয়।

আরও পড়ুন: আসন্ন IPL-এ আর দেখা যাবে না বিধ্বংসী ‘ট্র্যাভিষেক’ জুটি! হেডের উদ্দেশ্যে মনছোঁয়া বার্তা অভিষেকের

এরপরের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে তিনি ছিলেন আরও বিধ্বংসী। ওই ইনিংসে তিনি মাত্র ২৯ বল খেলে ৮২ রান করেন। তার ইনিংসটি ছিল নয়টি চার ও সাতটি ছক্কা দিয়ে। তাঁর এই ইনিংসের সুবাদে মুম্বাই ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১৫.৪ ওভারে, পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গোয়ার বিপক্ষে মুম্বাইয়ের ১৮ রানের ব্যবধানে জয়ের দিনেও ছন্দে ছিলেন সূর্যকুমার। বড় ইনিংস খেলতে না পারলেও মাত্র ১২ বলে ২৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন: আচমকাই এই তারকাকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেললেন গম্ভীর! সমালোচনায় মুখর ক্রিকেট বিশেষজ্ঞরা

এই পারফরম্যান্সগুলো তার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। এইমুহূর্তে ডান-হাতি তারকা ব্যাটার ভারতের টি-টোয়েন্টি দলে নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন অফফর্মে থাকার কারণে অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতালেও জুন মাসে নির্বাচকরা শ্রেয়স আইয়ারকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করেন। এখন সূর্যকুমারের কাছে লড়াইটা নিজের পুরোনো সম্মান পুনরুদ্ধারের।