নারী সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ! সরকারি-বেসরকারি বাসের কন্ডাক্টরদের বিরাট ঘোষণা পরিবহণমন্ত্রীর

Published on:

Published on:

Arjun Singh announced all bus conductors will have to wear body camera now
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নারী সুরক্ষা নিশ্চিত করতে কোনও রকম খামতি রাখছে না বিজেপি সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই এই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার মহিলাদের বাস সফর আরও বেশি নিরাপদ করতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হল। সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) একথা ঘোষণা করেছেন।

বাস কন্ডাক্টরদের নিয়ে বিরাট ঘোষণা পরিবহণমন্ত্রীর | (Arjun Singh)

অর্জুন জানান, নারী সুরক্ষার কথা মাথায় রেখে এবার থেকে বাস কন্ডাক্টরদের বুকে বডি ক্যামেরা লাগানো থাকবে। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসের কন্ডাক্টরদের বুকেও এই ক্যামেরা লাগাতে হবে।

আরও পড়ুনঃ বাংলার ২ শিক্ষকের পরম প্রাপ্তি! রাষ্ট্রপতির হাত থেকে পাচ্ছেন জাতীয় শিক্ষক পুরস্কার, জানুন তাঁদের পরিচয়

রাজ্যের পরিবহণমন্ত্রীর কথায়, “আমাদের কাছে নারী সুরক্ষা সবচেয়ে বড় বিষয়। মাঝে মাঝে বাস না দাঁড়ানোর অভিযোগ আসছিল। আবার কিছু কন্ডাক্টর রয়েছেন যারা টাকা নিলেও টিকিট দেন না। এই দুর্নীতি আটকাতে নজরদারির জন্য সবাইকে বডি ক্যাম লাগাতে হবে। সব রেকর্ড হবে। কন্ট্রোল রুম থেকে আমরা সব দেখতে পারব।“

অর্জুন জানান, ইতিমধ্যেই যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নজরদারির জন্য ২৪ ঘণ্টা ২০ থেকে ২৫ জন কাজ করবেন। আগামী এক বছরের মধ্যে সব বাসে সিসিটিভি ক্যামেরা বা কন্ডাক্টরদের শরীরে বডি ক্যাম লাগানো বাধ্যতামূলক করা হবে। এই নিয়ে রাজ্যের তরফে বাসমালিকদের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।

Arjun Singh

রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাস কন্ডাক্টর থেকে শুরু করে যাত্রী সকলে। এক বাস কন্ডাক্টর বলেন, সরকার ভালোর জন্যই একথা বলেছে। ক্যামেরা লাগানো হলে তাঁরা ও মহিলা যাত্রীরা, উভয়েই সুরক্ষিত থাকবেন। আরেক মহিলা যাত্রী আবার বলেন, “খুব ভালো পদক্ষেপ নিয়েছেন পরিবহণমন্ত্রী। বডি ক্যাম লাগানো থাকলে ভিডিও থাকবে। ফলে কোনও বিতর্ক হবে না।“

রাজ্যে পালাবদল হয়েছে চার মাসও হয়নি। এর মধ্যেই নারী সুরক্ষায় একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এবার সেই তালিকাতেই বাস কন্ডাক্টরদের বুকে বডি ক্যাম লাগানোর বিষয়টিও যুক্ত হল।