অসমেও নির্বাচন! প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, কোন কেন্দ্র থেকে লড়ছেন হিমন্ত বিশ্বশর্মা?

Published on:

Published on:

BJP Releases Candidate List for Assam Election 2026.
Follow

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। আর এবার আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে (Assam Election 2026) সামনে রেখে প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। বৃহস্পতিবার ঘোষিত এই তালিকায় মোট ৮৮ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। আগামী ৯ এপ্রিল এক দফাতেই রাজ্যের ১২৬টি আসনে ভোটগ্রহণ হবে। প্রত্যাশিতভাবেই জালুকবাড়ি কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যা এই আসনে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবেরই প্রতিফলন।

অসম বিধানসভা নির্বাচনে (Assam Election 2026) প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির:

জালুকবাড়ি কেন্দ্রটি বহুদিন ধরেই হিমন্ত বিশ্বশর্মার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সাল থেকে এই আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়ে আসছেন তিনি। সেই সময় তিনি কংগ্রেসে থাকলেও পরে দল বদলে বিজেপিতে যোগ দেন এবং এরপরও এই আসনেই নিজের দখল বজায় রেখেছেন। এবারের নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় রেখে জালুকবাড়ি থেকেই ফের লড়াইয়ে নামছেন তিনি।

আরও পড়ুন: LPG সঙ্কটেও থামবে না পরিষেবা! যাত্রীদের খাবার নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা ভারতীয় রেলের

প্রথম তালিকায় সবচেয়ে বড় চমক হল সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ প্রদ্যুৎ বরদোলুইয়ের নাম। তাঁকে দিসপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। দলবদলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই টিকিট পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেসে থাকাকালীনই অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়েরর সঙ্গে তাঁর সম্পর্ক তেমন মসৃণ ছিল না বলেই জানা যায়। কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম না থাকায় অসন্তোষ থেকেই তাঁর দলত্যাগের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এ ছাড়াও বিজেপির প্রথম তালিকায় স্থান পেয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বড়া, যিনি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে বিহপুরিয়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অশোক সিংহল, অজন্তা নিয়োগ, চন্দ্রমোহন পাটওয়ারি এবং রূপেশ গোয়ালার মতো একাধিক মন্ত্রীও টিকিট পেয়েছেন।

BJP Releases Candidate List for Assam Election 2026.

আরও পড়ুন: ইরানের ‘মাস্টারস্ট্রোক’, হরমুজে এবার প্রতিটি জাহাজকে দিতে হবে টোল? সামনে এল পরিকল্পনা

তবে তালিকায় কিছু চমকও রয়েছে। মন্ত্রী নন্দিতা গারসোলা নিজের আসন হাফলং থেকে টিকিট পাননি। একইভাবে অসম বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যকেও গুয়াহাটি পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করা হয়নি। ফলে প্রার্থী তালিকা ঘিরে যেমন নতুন মুখের উত্থান, তেমনই কিছু পুরনো নেতার বাদ পড়া—সব মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক সমীকরণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।