বাংলা হান্ট ডেস্ক: এবার এসআইআর(SIR) প্রক্রিয়াতে ভোটারদের শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। যারা আনম্যাপড ভোটার (Unmapped Voter) তাদের জন্য শুরু হচ্ছে ফিল্ড ইনকোয়ারি। এর জন্য থাকবে একটা নির্দিষ্ট ফরম্যাট। যেখানে ৫ জন বৈধ ভোটার, বিএলও, সুপারভাইজার এবং ইআরও যদি সাইন করে, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এটাই এই ভোটারদের জন্য একটা শেষবারের মতো সুযোগ যা তাদের তালিকায় নাম তুলতে সহায়তা করবে।
এসআইআর(SIR) প্রক্রিয়াতে আনম্যাপড ভোটারদের জন্য শেষ সুযোগ
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তথ্যে অসংগতির কারণে বহু ভোটারকে চিহ্নিত করা হয়েছিল। যার সংখ্যাটা ১.৩৬ কোটি। এই সকল ভোটারদেরই শুনানির জন্য তলব করা হয়েছে। পরে অবশ্য এই সংখ্যাটা কমে দাড়ায় ৯৪ লক্ষতে এবং সেই তালিকা ধরেই শুনানির নোটিশ পাঠানো হয়েছে।
রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ ব্যাপারে প্রথম থেকেই সরব ছিল। আনম্যাপড ভোটারদের এইভাবে ধরে ধরে কীসের জন্য শুনানিতে ডাকা হচ্ছে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর আগেও প্রশ্ন তুলেছিলেন। সুপ্রিম কোর্টে এ ব্যাপারে সওয়ালও করেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছিল যে, সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে।
আরও পড়ুন:‘আমি দেশের জন্যে…’, ২০২৭-এর ODI বিশ্বকাপে খেলার প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া রোহিতের, খুশি অনুরাগীরা
সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে প্রকাশ্যে তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছিল এবং কারও কাছ থেকে নথি নিলে তার রশিদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এবার নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে আশা করা যায় যে, এই অ্যানম্যাপড ভোটারদের বৈধ তালিকায় নাম ওঠার রাস্তা সুগম হল।
আরও পড়ুন:শ্রম কোড বাতিলের দাবিতে বড় আন্দোলনের ডাক, দেশজুড়ে ধর্মঘটে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন

নির্বাচন কমিশন থেকে বারবার করে বলা হয়েছিল যে, কোনও বৈধ ভোটার এর নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে। সেক্ষেত্রে এই অ্যানম্যাপড ভোটারদের জন্য তারা কী উদ্যোগ নিয়ে নেয়, সেটা ছিল দেখার বিষয়। এখন দেখা যাক নির্বাচন কমিশনের এই আবেদনে সাড়া দিয়ে কতটা ফলপ্রসূ হয় এই প্রক্রিয়া। এসআইআর-এর শেষ পর্যায়ে চলছে বর্তমানে। আশা করা যায় এরপর এসআইআর প্রক্রিয়াতে ভোটারদের এই বৈধ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আর কোনও বাঁধা থাকবে না।












