বাংলাহান্ট ডেস্ক : দেশে তথা রাজ্যে সরকারি হাসপাতালের (Government Hospital) কমতি নেই। প্রতিদিন বহু রোগীর ভিড় হয় হাসপাতালগুলিতে। কিন্তু সর্বত্র একটাই অভিযোগ, সরকারি হাসপাতাল মানেই লম্বা লাইন। ওপিডিতে দেখানোর জন্য অনেকেই ভোর থেকে লাইন দেন। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে করতে অসুস্থও হয়ে পড়েন অনেকে। এবার হতে চলেছে সেই সমস্যার সমাধান।
সরকারি হাসপাতালে (Government Hospital) অনলাইন ওপিডি টিকিট বুক
এবার অনলাইনেই মিলবে ওপিডির টিকিট। স্মার্টফোন বা কম্পিউটারে এখন বাড়িতে বসেই অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে সরকারি হাসপাতালের ডাক্তারের। এই নতুন ব্যবস্থায় সরকারি হাসপাতালের আউটডোর বিভাগের যে কোনও চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট আগেভাগেই নেওয়া যাবে অনলাইনে। আর দাঁড়ানোর প্রয়োজন নেই লাইনে।

অনলাইনে করা যাবে অ্যাপয়েন্টমেন্ট: এই নতুন ব্যবস্থায় নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট বিভাগে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডাক্তার দেখাতে পারবেন রোগীরা। ইতিমধ্যেই এই ব্যবস্থার সুফল মেলা শুরু হয়ে গিয়েছে। হাসপাতালগুলিতে (Government Hospital) টিকিট কাটার লাইনে কমতে শুরু করেছে ভিড়। কীভাবে অনলাইনে বুক করবেন ওপিডির টিকিট?
আরও পড়ুন : সাক্ষাৎ ‘জতুগৃহ’ জোড়া গুদাম, কোথা থেকে লাগল আগুন? আনন্দপুরের প্রকাশ্যে বিষ্ফোরক তথ্য
কীভাবে করবেন বুক: প্রথমেই সরকারি ওপিডি বুকিং পোর্টাল https://onlinehmis.wbhealth.gov.in এ গিয়ে মোবাইল বা আধার নম্বর দিয়ে বুক করতে হবে। মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করার পর রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের লিস্ট পাওয়া যাবে।
আরও পড়ুন : SIR এর পরেই শুরু জনগণনা, বাড়িতে বসে মোবাইলেই হবে ফর্ম ফিল আপ, জেনে রাখুন পদ্ধতি
হাসপাতালের নাম সিলেক্ট করে শহর, থানা, রাজ্য, বয়স, আধার নম্বর এর তথ্য দিতে হবে। এরপর বিভাগ সিলেক্ট করলে দেখা যাবে উপলব্ধ তারিখ এবং স্লট। একটি তারিখ বুক করলেই হবে স্লট বুক। এরপর জেনারেট হওয়া টিকিটের প্রিন্ট আউট বের করে সেটি নিয়ে হাসপাতালে গেলেই দেখানো যাবে ডাক্তার।












