বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে একেবারে নতুন এক অ্যাপ নিয়ে এসেছে ভারতীয় রেল। যাত্রীদের হরেক মুশকিল আসান করতে একটিই মাত্র অ্যাপের বন্দোবস্ত করেছে রেল। ‘রেল ওয়ান’ (Rail One App) অ্যাপেই মিলবে যাবতীয় সমস্যার সমাধান। এমনকি লোকাল ট্রেনের টিকিটও কাটা যাবে এই অ্যাপেই।
যাত্রী সুবিধার্থে নতুন অ্যাপ আনল রেল (Rail One App)
এর আগে ইউটিএস অ্যাপের মাধ্যমেই কাটা যেত লোকাল ট্রেনের টিকিট। কিন্তু সে অ্যাপ বন্ধ হয়েছে ইতিমধ্যেই। রেলের তরফে জানানো হয়েছে, ইউটিএস এর তুলনায় রেল ওয়ান অ্যাপে সুবিধাও মিলবে প্রচুর। একই অ্যাপে রাজধানী এক্সপ্রেসের তৎকাল টিকিট থেকে সাধারণ প্ল্যাটফর্ম টিকিট বা সিজন টিকিট সবই কাটা যাবে। অসংরক্ষিত থেকে রিজার্ভ টিকিটের জন্যও রয়েছে এই একটিই অ্যাপ।

কীভাবে কাটবেন লোকাল ট্রেনের টিকিট: আগামী ১ মার্চ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্যাপ। এমতাবস্থায় রেল ওয়ান (Rail One App) ব্যবহার করে কীভাবে কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট? এর জন্য প্রথমেই রেল ওয়ান অ্যাপটি ডাউনলোড করে আইআরসিটিসি লগইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এতে লগইন করতে হবে। এরপর হোমপেজে গিয়ে আনরিজার্ভড অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন : যুদ্ধের দামামার মাঝেই খাদ্য সঙ্কটের আশঙ্কা, গম উৎপাদনে বড় ধাক্কা পাকিস্তানে
একই অ্যাপে হরেক সুবিধা: এরপর সিজন অপশনে গিয়ে ক্লিক করে সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশনের নাম দিতে হবে। এরপর প্রসিড টু বুক অপশনে ক্লিক করে অনলাইনে পেমেন্ট করলেই বুক হয়ে যাবে লোকাল ট্রেনের মান্থলি। এই অ্যাপ থেকেই টিকিট রিনিউ এবং টিটিইকে টিকিটও দেখানো যাবে।
আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এ নতুন মুখ শ্বেতা, আর দেখা যাবে না রচনাকে?
রেলের তরফে আরও জানানো হয়েছে, এই নতুন অ্যাপে ‘আর ওয়ালেট’ এর উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে শুধুমাত্র একটি ট্যাপেই সহজে লেনদেন বা পেমেন্ট করা যাবে। পাশাপাশি অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে মিলবে ৩ শতাংশ ছাড় বা ক্যাশব্যাকের সুবিধা।













