মাত্র ২ মিনিটেই মিলবে গ্যাস সিলিন্ডার! চালু হল ভারতের প্রথম LPG ‘Gas ATM’

Published on:

Published on:

India's First LPG 'Gas ATM' Launched.
Follow

বাংলাহান্ট ডেস্ক: এলপিজি ঘাটতির (LPG Gas ATM) মাঝেই গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। এবার গ্যাস সিলিন্ডার নিয়ে আর কোনও চিন্তা নেই। আর ঘণ্টার পর ঘণ্টা ধরে গ্যাসের জন্য দিতে হবে লাইনও। গুরুগ্রামে চালু হয়ে গেল ভারতের প্রথম এলপিজি গ্যাস এটিএম । মাত্র ২-৩ মিনিটের মধ্যেই এখন পাওয়া যাবে ভর্তি গ্যাস সিলিন্ডার, ফলে দীর্ঘক্ষণ অপেক্ষার ঝামেলা থেকে মুক্তি মিলবে সাধারণ মানুষের। এই নতুন পরিষেবাটি প্রাথমিক একটি প্রকল্প হিসেবে চালু করেছে ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল)। এই  উদ্যোগ ভবিষ্যতে গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

চালু হল ভারতের প্রথম LPG ‘Gas ATM’ (LPG Gas ATM)

শহরের সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালির সেক্টর ২২, সোহনা এলাকায় বসানো হয়েছে এই অত্যাধুনিক মেশিন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কন্ট্যাক্টলেস ব্যবস্থায় গ্রাহকরা খুব সহজেই সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। প্রথমে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে, তারপর ওটিপি যাচাই, কিউআর কোড স্ক্যান এবং UPI- এর মাধ্যমে পেমেন্ট করলেই হাতে চলে আসবে ভর্তি সিলিন্ডার। একইসঙ্গে খালি সিলিন্ডারটি মেশিনের মধ্যে জমাও হয়ে যাবে, ফলে পুরো প্রক্রিয়াটি দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন; অসমেও নির্বাচন! প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, কোন কেন্দ্র থেকে লড়ছেন হিমন্ত বিশ্বশর্মা?

এই গ্যাস এটিএমের আরেকটি বিশেষত্ব হল ব্যবহৃত কম্পোজিট সিলিন্ডার। প্রচলিত ভারী লোহার সিলিন্ডারের পরিবর্তে এখানে ফাইবার নির্মিত হালকা ও স্বচ্ছ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। সাধারণ সিলিন্ডারের ওজন যেখানে প্রায় ৩১ কেজি, সেখানে এই নতুন সিলিন্ডারের ওজন মাত্র ১৫ কেজি। ফলে তা বহন করা সহজ হওয়ার পাশাপাশি এটি পরিষ্কার-পরিচ্ছন্ন, এতে মরচেও ধরবে না এবং এটি খুবই নিরাপদ। স্বচ্ছ নকশার কারণে ভিতরে কতটা গ্যাস রয়েছে, সেটিও সহজেই দেখা যাবে বলে জানা যাচ্ছে।

২৪ ঘণ্টা খোলা থাকার সুবিধা এই ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি। গ্যাস এজেন্সির ডেলিভারির জন্য আর অপেক্ষা করতে হবে না, দিনের যে কোনও সময়েই গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। একসঙ্গে প্রায় ১০টি সিলিন্ডার মজুত রাখা যায় এই মেশিনে এবং স্টক কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট এজেন্সিকে সতর্কবার্তা পাঠানো হয়, ফলে সরবরাহ ব্যবস্থায় কোনও বিঘ্ন ঘটে না।

India's First LPG 'Gas ATM' Launched.

আরও পড়ুন: বিকেলে চা-এর সঙ্গে ‘টা’ কী বানাবেন ভাবছেন? তাহলে আজ বানিয়ে ফেলুন সাবু দানার পকোড়া, রেসিপি রইল

প্রযুক্তির সাহায্যে গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আধুনিক করার ক্ষেত্রে এটিকে বড় পদক্ষেপ বলেই মনে করছে বিপিসিএল। সংস্থার লক্ষ্য দ্রুত, নিরাপদ এবং সুবিধাজনক পরিষেবা নিশ্চিত করা। এই পাইলট প্রকল্প সফল হলে দেশের অন্যান্য শহরেও এলপিজি গ্যাস এটিএম চালু করা হতে পারে, যা ভবিষ্যতে গ্যাস বিতরণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।