বাংলাহান্ট ডেস্ক: উত্তর প্রদেশের মিরাটের মেয়ে কাজল জাওলার জীবনের সাফল্যের গল্প (Success Story) যেন অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ। বহুবার ব্যর্থতার পরও তিনি লক্ষ্য থেকে সরে যাননি। ৪ বার ব্যর্থ হওয়ার পরও ৫ম প্রচেষ্টায় সাফল্য অর্জন করে তিনি প্রমাণ করেছেন ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে স্বপ্ন পূরণ সম্ভব। ২৩ লক্ষ টাকার উচ্চ বেতনের চাকরি ছেড়ে শেষ পর্যন্ত তিনি IAS হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করেন।
কাজল জাওলার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):
ছোটবেলা থেকেই কাজল চেয়েছিলেন তিনি একজন ডাক্তার হবেন। তবে যত সময় গেছে আশেপাশের মানুষের পরামর্শে সিভিল সার্ভিসের দিকেও আগ্রহ জন্মায়। ২০১০ সালে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি মথুরাতে যান এবং সেখানকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.টেক সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে একটি সংস্থায় ভালো বেতনের চাকরিও পান। তবে তাঁর বাবার ইচ্ছা ছিল, তিনি দেশের সেবায় সিভিল সার্ভিসে যোগ দিন।
আরও পড়ুন: ভারত পাবে অত্যাধুনিক মারণাস্ত্রের প্রযুক্তি! দ্রুততম মিসাইলের রহস্যও জানাবে ইজরায়েল
বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যেই কাজল ২০১৪ সাল থেকে UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। চাকরি, সংসার এবং পড়াশোনা—এই তিন দিক একসঙ্গে সামলানো খুব একটা সহজ ছিল না। তবুও তিনি প্রতিদিন ৯ ঘণ্টা কাজ করার পাশাপাশি সময় বের করে পড়াশোনাও চালিয়ে যান। বাড়ি থেকে দিল্লি থেকে গুরুগ্রাম অফিসে যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগত, আর সেই যাতায়াতের সময়টাকেই তিনি পড়াশোনার কাজে লাগাতেন।
প্রথমবার পরীক্ষায় বসে তিনি প্রক্রিয়া সম্পর্কে ধারণা পান, তবে পরপর ৪ বার কোনও ভাবে তিনি সফলতার মুখ দেখতে পাননি। ২০১৪, ২০১৬ এবং ২০১৭—একাধিকবার ব্যর্থ হওয়ার পরও তিনি কিন্তু দমে যাননি। বরং নিজের প্রস্তুতি আরও শক্ত করেন। সবশেষে দীর্ঘ সময় ধরে পড়াশোনা, পরিবারের সমর্থন এবং নিজের অদম্য ইচ্ছাশক্তি তাঁকে এগিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: দোল উৎসবের মুখে আবহাওয়ার ‘বড় টুইস্ট’! নিম্নচাপ সরলেও বাড়ছে ঘূর্ণাবর্তের অস্বস্তি, আবহাওয়া আপডেট
অবশেষে ২০১৮ সালে পঞ্চম প্রচেষ্টায় কাজল UPSC পরীক্ষায় ২৮তম স্থান অর্জন করেন। চাকরির বেতন প্রায় ২৩ লক্ষ টাকা বেতনের চাকরি চাকরি ছেড়ে আইএএস হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি এমপি ক্যাডারের একজন অফিসার। কাজল জাওলার এই সাফল্যের গল্প আজ অসংখ্য তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা।












