হরিয়ানা থেকে ‘টনসিল’! কে এই ‘টনসিল’? কার দিকে ইঙ্গিত করলেন মমতা?

Published on:

Published on:

Mamata Banerjee Sparks Row With ‘Tonsil’ Remark at Candidate List Event
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চে ফের চেনা ছন্দে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে। সহজ-সরল ভাষার মধ্যে কটাক্ষ, ব্যঙ্গ আর রাজনৈতিক বার্তা, সব মিলিয়ে তাঁর বক্তব্য ঘিরে আবারও চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ‘টনসিল’ মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আক্রমণাত্মক মেজাজে কী বললেন মমতা (Mamata Banerjee)?

প্রার্থী তালিকা ঘোষণার সময় মঙ্গলবার একেবারে আক্রমণাত্মক মেজাজে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা-ইংরেজির মিশেলে তাঁর বক্তব্যে উঠে আসে একাধিক রাজনৈতিক বার্তা ও কটাক্ষ।

ভোটারদের লাইনে দাঁড় করিয়ে হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, এবার মানুষই ‘বি-লাইন’ করে বিজেপিকে সরিয়ে দেবে। তাঁর দাবি, “দিল্লির লাড্ডু কখনও জিতবে না”, এই মন্তব্যে ছিল আত্মবিশ্বাসের সুর। কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়ে তিনি বলেন, রাজ্যে এক ধরনের ‘সুপার ইমার্জেন্সি’ চলছে, যেখানে রাজ্য সরকারকেই নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে।

সবচেয়ে বেশি চর্চা হয় তাঁর (Mamata Banerjee) ‘টনসিল’ মন্তব্য ঘিরে। আরএসএস-ঘনিষ্ঠ এক ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি এই শব্দ ব্যবহার করেন। মমতার অভিযোগ, হরিয়ানা থেকে আনা এক ব্যক্তি নাকি রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলছেন, এমনকি মুখ্যসচিব কে হবেন তাও ঠিক করে দিচ্ছেন। তাঁর কটাক্ষ, “ওনার নিজের টনসিলের চিকিৎসা করানো উচিত।” বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি কর্মীদের বলেন, রাজনৈতিকভাবেই বিরোধীদের ‘শ্বাসরুদ্ধ’ করতে হবে। তবে সেই লড়াই যেন গণতান্ত্রিক সীমার মধ্যেই থাকে, সেই বার্তাও দেন।

এরপর তৃণমূলের প্রতীক ‘জোড়াফুলে’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মমতা (Mamata Banerjee) দাবি করেন, ২০২৬ সালে ২২৬টি আসনে জয় পাবে তাঁর দল। নির্বাচন কমিশন ও কেন্দ্রকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, “বাংলার জন্য এত লোভ কেন?” একই সঙ্গে ‘বেটি বাঁচাও, বেটি বাড়াও’ প্রকল্প নিয়েও সমালোচনা করেন, দাবি করেন প্রচারের পেছনেই বেশি টাকা খরচ হয়। দামবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে গ্যাস নেই, অথচ সভা-সমাবেশে টাকার অভাব নেই। এদিন ভোটার তালিকা নিয়েও অভিযোগ তুলেছেন মমতা। অভিযোগ তুলেতিনি বলেন, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু, বিভিন্ন সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।

Mamata Banerjee tells administrative officials not to be afraid before elections

আরও পড়ুনঃ স্ট্যাটাসে এই লেখা দেখালেই মিলবে ৪০০০ টাকা! ভূমিহীন প্রকল্পে বড় আপডেট

সবশেষে স্পষ্ট ভাষায় মমতা (Mamata Banerjee) জানান, বাংলায় কোনও অনুপ্রবেশকারী নেই। তাঁর মতে, যারা বাইরে থেকে এসে ভোট লুট করতে চায়, তারাই আসল অনুপ্রবেশকারী। প্রার্থী তালিকা ঘোষণার এই মঞ্চ থেকেই একের পর এক বার্তায় পরিষ্কার, ভোটের আগে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তার ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।