বাংলা হান্ট ডেস্ক: পলাশের (Palash Muchhal) সাথে স্মৃতির (Smriti Mandhana) বিয়ে ভেঙে যায়। কিন্তু এ ব্যাপারে সরাসরি দুজনের কেউই কখনো মুখ খোলেন নি। তবে পলাশের বিরুদ্ধে বার বার একাধিক অভিযোগ উঠেছে। স্মৃতির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে অন্য নারীর সঙ্গে সম্পর্কের জেরেই তাদের বিয়ে ভাঙে। এবার স্মৃতির ছোটবেলার বন্ধু বিদ্যন মানে (Vidnyan Mane) পলাশের বিরুদ্ধে এনেছেন প্রতারণার অভিযোগ।
কী নিয়ে অভিযোগ উঠেছে পলাশের (Palash Muchhal) বিরুদ্ধে?
তিনি বেশ কয়েকটি অভিযোগ করেছেন। এর পর, পলাশ, বিদ্যন মানেকে ৪০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠান। রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিদ্যন মানে বিষয়টি নিয়ে কথা বলেন এবং আরও বলেন যে তিনি এখন হুমকি পাচ্ছেন পলাশ মুচ্ছলের থেকে।
বিদ্যন মানে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তিনি অবশ্যই পলাশ মুচ্ছলের মানহানির নোটিশের জবাব দেবেন। তিনি আরও অভিযোগ করেছেন, যে পলাশ মুচ্ছল তাঁকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছেন এবং হুমকি দেওয়ার জন্য অপরাধ জগতকে কে ব্যবহার করছেন। তবে, আর্থিক জালিয়াতির মামলায় ন্যায়বিচারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান। বিদ্যন মানে আরও বলেছেন যে, পলাশ মুচ্ছলের কাছ থেকে তাঁর জীবন নাশের আশঙ্কা রয়েছে। তাই, তাঁকে নিরাপত্তা প্রদান করা উচিত।
আরও পড়ুন:বাসন্তী পোলাও থেকে রসগোল্লা, বন্দে ভারত স্লিপারে ডিনারে কী কী? দেখে নিন সম্পূর্ণ মেন্যু কার্ড
কয়েকদিন আগে মহারাষ্ট্রের সাংলিতে পলাশ মুচ্ছলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন বিদ্যন মানে। বিদ্যন মানের অভিযোগ, পলাশ তাঁকে ৪০ লাখ টাকা প্রতারণা করেছে। উল্লেখ্য যে বিদ্যন মানে স্মৃতি মান্ধনার বাল্যবন্ধু। বিদ্যন মানে পেশায় একজন ফিল্ম ফাইন্যান্সার। স্মৃতি মান্ধনার বাবা শ্রীনিবাস মান্ধানার সাথে পলাশের পরিচয় হয়, পলাশের সাংলি সফরের সময়। যদিও পরে স্মৃতি ও পলাশের বিয়ে ভেঙে যায়। বিদ্যন দাবি করেছেন যে পলাশ তাঁর টাকা ফেরত দেয়নি। একদিকে পলাশের বিরুদ্ধে আর্থিক প্রতারণা অভিযোগ তুলেছেন বিদ্যন মানে। এদিকে, কিছু সাংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পলাশ মুচ্ছল স্মৃতি মান্ধনার সাথে তাঁর বিয়ের দিন প্রতারণা করেছেন।
আরও পড়ুন:প্রজাতন্ত্র না সাধারণতন্ত্র কোনটা সঠিক? কি বলা উচিত ২৬ জানুয়ারিকে

শনিবার, পলাশ মুচ্ছল তাঁর আইনজীবীর মাধ্যমে বিদ্যন মানের কাছে একটি মানহানির নোটিশ পাঠিয়েছেন। সঙ্গীতশিল্পী তাঁর ইনস্টাগ্রাম পেজে এই তথ্য শেয়ার করেছেন। বিদ্যন মানেও পলাশের মানহানির নোটিশের জবাব দিয়েছেন। বিদ্যন মানে বলেছেন যে পলাশ তাঁকে ১০ কোটি মূল্যের মানহানির নোটিশ পাঠিয়েছেন। তবে, তিনি আত্মবিশ্বাসী যে এতে তাঁর কোনও ক্ষতি হবে না।











