‘…শিকড়ে জুড়ে থাকার মতো’, বাংলার রাজ্যপালের থেকে ‘বন্দে মাতরম’ পুরস্কারে সম্মানিত রানি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় বিশেষ সম্মানে সম্মানিত হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। অভিনয় কেরিয়ারের ৩০ টি বছর পার করে একের পর এক সাফল্যের মাইলফলক পার করছেন তিনি। গত বছরই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন রানি। আর এবার পেলেন পশ্চিমবঙ্গ গভর্নর্স অ্যাওয়ার্ড ‘বন্দে মাতরম’। বাংলার রাজ্যপালের হাত থেকে পুরস্কার গ্রহণ করে আপ্লুত রানি।

বাংলা থেকে বিশেষ পুরস্কার পেলেন রানি (Rani Mukerji)

বিশেষ সম্মানে সম্মানিত হয়ে রানি বলেন, এ যেন নিজের দেশে প্রত্যাবর্তনের মতো অনুভূতি। পশ্চিমবঙ্গ থেকে পাওয়া এই স্বীকৃতি তাঁর শিকড়ে জুড়ে থাকার মতো। হিন্দি ছবির হাত ধরে তাঁর কেরিয়ারের পথচলা শুরু হলেও তাঁর চেতনার গভীরে সবসময় বাংলার মাটিই রয়ে গিয়েছে।

Rani Mukerji awarded by West Bengal governor

কী বললেন অভিনেত্রী: রানি আরও বলেন, তাঁর বাবা মা এবং গর্বিত বাঙালিরা তাঁকে শিখিয়েছেন যে, নিজের কথা জোরালোভাবে বোঝাতে সবসময় উচ্চস্বরে কথা বলার দরকার পড়ে না। আত্মসম্মান এবং মর্যাদার সঙ্গে নিজের অবস্থানে অটল থাকার শিক্ষা পেয়েছেন তিনি। রানি বলেন, পশ্চিমবঙ্গ থেকে পাওয়া এই সম্মান তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন : সরকারি হাসপাতালে লম্বা লাইন? মোবাইলে বুক করুন OPD-অ্যাপয়েন্টমেন্ট, চালু নয়া পরিষেবা

পেয়েছেন জাতীয় পুরস্কার: প্রসঙ্গত, সম্প্রতি অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন রানি (Rani Mukerji)। তাঁর কেরিয়ার শুরু বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। হিন্দি ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট ছবি প্রথম সারিতে জায়গা করে দেয় রানিকে।

আরও পড়ুন : SIR এর পরেই শুরু জনগণনা, বাড়িতে বসে মোবাইলেই হবে ফর্ম ফিল আপ, জেনে রাখুন পদ্ধতি

ধীরে ধীরে কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে ভিন্ন ধারার ছবিতেও মুগ্ধ করেছেন রানি। নিজের বহুমুখী প্রতিভার পরিচয় বারংবার দিয়েছেন তিনি। গত বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন রানি।