বাংলাহান্ট ডেস্ক : প্লেব্যাক থেকে অবসর নিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। মঙ্গলবার রাতে আচমকা সোশ্যাল মিডিয়ায় তাঁর ঘোষণায় স্তম্ভিত অসংখ্য অনুরাগী। ছবিতে গান গাওয়া এখানেই বন্ধ করছেন বলে জানিয়েছেন অরিজিৎ। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে নানান প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তারকাদের। এর মাঝেই চর্চায় উঠে এল সলমন খানের নাম। কিন্তু কেন?
অরিজিতের (Arijit Singh) সঙ্গে বিবাদ সলমনের
বলিউডে একাধিক তারকার সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক থেকেছে সলমনের। একথা কারোরই অজানা নয়। তাঁদের মধ্যে একজন অরিজিৎ। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূত্রপাত বিবাদের। যার জেরে ‘মাথা গরম’ সলমন বলেই দিয়েছিলেন, তাঁর কোনও ছবিতে থাকবে না অরিজিতের গাওয়া গান।

প্রকাশ্যে ক্ষমা চান গায়ক: এমনকি ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একটি গান অরিজিতের গাওয়ার কথা থাকলেও সলমনের আপত্তিতে নাকি তা হয়নি। শেষমেষ গায়ক প্রকাশ্যে ক্ষমা চাইলে ঠাণ্ডা হন ভাইজান। আর এবার অরিজিতের (Arijit Singh) অবসর ঘোষণার সঙ্গে সঙ্গে আবারও সংবাদ শিরোনামে উঠে এল সলমনের নাম। কীভাবে জড়াল তাঁর নাম?
আরও পড়ুন : SIR এর পরেই শুরু জনগণনা, বাড়িতে বসে মোবাইলেই হবে ফর্ম ফিল আপ, জেনে রাখুন পদ্ধতি
ফের উঠল সলমনের নাম: উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বহুল চর্চিত ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ গানটি গেয়েছেন অরিজিৎ। অবসর ঘোষণার আগে এটিই আপাতত বাংলা ছবিতে তাঁর শেষ প্লেব্যাক। অন্যদিকে হিন্দিতে ‘মাতৃভূমি’ গানের ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। অরিজিতের গাওয়া এই গানটি সলমনের (Salman Khan) আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ এর। অবসর ঘোষণার আগে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত প্লেব্যাক এটাই। তবে আগামীতে আরও গান মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন অরিজিৎ।
আরও পড়ুন : সরকারি হাসপাতালে লম্বা লাইন? মোবাইলে বুক করুন OPD-অ্যাপয়েন্টমেন্ট, চালু নয়া পরিষেবা
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া বার্তায় অরিজিৎ জানান, প্লেব্যাকে অবসর নিচ্ছেন তিনি। তবে সঙ্গীত ছাড়ছেন না তিনি। অন্য ধারার গানে মন দিতে চান, শুনতে চান নতুন গায়ক গায়িকাদের। সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন অরিজিৎ।













