দলের সিদ্ধান্ত উপেক্ষা? রাষ্ট্রপতির প্রাতঃরাশ অনুষ্ঠানে পৌঁছে বিতর্কের মুখে সৌগত রায়

Published on:

Published on:

Saugata Roy Attends President’s Breakfast Despite TMC Boycott During Ramadan
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি প্রাতঃরাশ অনুষ্ঠানকে ঘিরে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রমজান মাসের কারণে এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। কিন্তু দলের সেই সিদ্ধান্ত উপেক্ষা করে রাষ্ট্রপতির আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এরপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।

চলতি সংসদ অধিবেশন চলাকালীন নিয়ম মেনেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন দলের সাংসদদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়েছিল তৃণমূল কংগ্রেসও। তবে এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। গত শুক্রবার শাসকদলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক রাষ্ট্রপতি ভবনকে জানিয়ে দেন, সোমবারের প্রাতঃরাশ অনুষ্ঠানে তৃণমূলের আমন্ত্রিত সাংসদরা উপস্থিত থাকবেন না।

দলের নির্দেশ অমান্য করে রাষ্ট্রপতি ভবনে সৌগত রায় (Saugata Roy)

দলের তরফে জানানো হয়, বর্তমানে রমজান মাস চলছে। এই সময়ে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা দিনভর উপবাস পালন করেন। সেই বিষয়টি মাথায় রেখেই রাষ্ট্রপতির ডাকা প্রাতঃরাশ অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। পাশাপাশি দলের মুসলিম সাংসদদের প্রতিও সহমর্মিতা দেখাতে চেয়েছিল শাসকদল। কিন্তু দলীয় সিদ্ধান্তের পরেও রাষ্ট্রপতি ভবনের সেই অনুষ্ঠানে পৌঁছে যান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। দলের নির্দেশিকা উপেক্ষা করে তাঁর এই উপস্থিতি ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে।

এই বিষয়ে তৃণমূলের সংসদীয় ডেপুটি লিডার শতাব্দী রায় বলেন, “দিদি বুঝবেন। সৌগতদা যে কাজগুলি করেন, দলের কাজের সঙ্গে কতটা যায়, জানি না।” অর্থাৎ বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বই দেখবেন বলেই ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে বিজেপি নেতা মনোজ টিগ্গা কটাক্ষ করে বলেন, “সৌগত রায় মনে হয় দলের কথা মানছেন না। উনি তো বর্ষীয়ান সাংসদ, তারপরও দলের ঊর্ধ্বে উঠে কাজ করছেন।”

Saugata Roy Attends President’s Breakfast Despite TMC Boycott During Ramadan

আরও পড়ুনঃ রাতারাতি প্রশাসনে বড় রদবদল! DGP-CP বদলে দিল নির্বাচন কমিশন

বর্তমানে সংসদের সবচেয়ে বর্ষীয়ান সাংসদদের একজন সৌগত রায় (Saugata Roy)। শুধু নিজের দল নয়, বিরোধী দলগুলির মধ্যেও তাঁর প্রতি যথেষ্ট সম্মান রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই সংসদীয় সৌজন্যকেই হয়তো বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। তাই দলীয় সিদ্ধান্ত সত্ত্বেও রাষ্ট্রপতির আমন্ত্রণে আয়োজিত প্রাতঃরাশ অনুষ্ঠানে যোগ দেন দমদমের এই তৃণমূল সাংসদ।