Durga Puja 2026 Live Updates

ইজরায়েলের বিমান হানায় মৃত্যু ইরানের নিরাপত্তা প্রধানের! প্রাণ হারিয়েছেন তাঁর পুত্র মোর্তজাও

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বিমান হামলায় ইরানের (Iran) বড় ধাক্কা। নিহত হয়েছেন দেশের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। আর এবার এক কথা স্বীকার করল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। শুধু তাই নয়, এই হামলায় প্রাণ হারিয়েছেন তাঁর পুত্র মোর্তজা এবং ইরানের আর শীর্ষ নেতৃত্ব গোলামরেজা সোলেমানি। এছাড়াও নিরাপত্তা দপ্তরের প্রধান আলিরেজা বায়াত এবং একাধিক দেহরক্ষীর মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

ইজরায়েলের বিমান হানায় মৃত্যু ইরানের (Iran) নিরাপত্তা প্রধানের:

লারিজানির মৃত্যুর খবর আগেই জানিয়েছিল ইজরায়েল। ইজরায়েলের তরফ থেকে বলা হয়েছিল যে, তারা লক্ষ্য করে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে। মঙ্গলবার রাতে ইরানও সেই দাবি মেনে নেয়। ইরানের সংবাদমাধ্যম একটি প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, তেহরানে হওয়া এই বিমান হামলাই ছিল অত্যন্ত পরিকল্পিত। হামলার পর থেকেই ইরানের প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

আরও পড়ুন: ২০ লক্ষ নাম নিষ্পত্তি, তবু অনিশ্চয়তায় বিচারাধীন ভোটার! কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট?

ইরানের দাবি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছিল দেশের সর্বোচ্চ নেতা আলী খামেনেইর। তাঁর মৃত্যুর পর লারিজানিকে দেশের অন্যতম শীর্ষ নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছিল। দীর্ঘদিন ধরে ইরানের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লারিজানিকে ‘সম্মানের সঙ্গে শহিদ’ বলে উল্লেখ করেছে ইরান সরকার। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামরিক মহলে শূন্যতা তৈরি হয়েছে।

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও এই হামলায় গোলমোরেজা সোলেমানির মৃত্যুর কথাও নিশ্চিত করেছে। প্রসঙ্গত, লারিজানি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন এবং খামেনেইয়ের মৃত্যুর জন্য চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছিলেন। গত শুক্রবারই কুদস দিবসের মিছিলে তাঁকে দেখা গিয়েছিল, শেষবারের মতো তখনই তাঁকে জনসমক্ষে দেখা গিয়েছিল। সেই সময়ই আমেরিকার তরফ থেকে লারিজানি-সহ একাধিক শীর্ষ ইরানি নেতার মাথার দাম ঘোষণা করা হয়।

Security Chief of Iran Killed in Israeli Airstrike.
নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি।

আরও পড়ুন:IPL ২০২৬-এর আগে সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়ালেন KKR-এর তারকা প্লেয়ার! অ্যাকশন নেবে বোর্ড?

বর্তমানে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতোবা খামেনেইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি ইজরায়েলি একটি হামলায় তিনিও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও তাঁর বর্তমানে কোথায় রয়েছে রয়েছেন তা গোপন রাখা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখাও যায়নি। বিশেষজ্ঞদের দাবি, ধারাবাহিকভাবে শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা এই হামলাগুলি ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামোয় গভীর প্রভাব ফেলতে পারে এবং এর জেরে গোটা অঞ্চলে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।