মাত্র ৫৫ বলেই বিপর্যয়! T20 বিশ্বকাপে জয়ের সফর থামল ভারতের, কীভাবে বাজিমাত করল সাউথ আফ্রিকা?

Published on:

Published on:

IND vs SA
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপের সুপার এইটের লড়াইতে মোক্ষম ঝটকা খেল টিম ইন্ডিয়া। রবিবার সম্পন্ন হওয়া ম্যাচে টিম ইন্ডিয়াকে ৭৬ রানে পরাজিত করেছে ভারত (IND vs SA)। চলতি বছরের T20 বিশ্বকাপে অপ্রতিরোধ্য থাকা ভারতের এটাই প্রথম পরাজয়। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ বারংবার সমালোচনার সম্মুখীন হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার শোচনীয় ছবি ফের পরিলক্ষিত হল।

ভারতকে পরাজিত করল দক্ষিণ আফ্রিকা (IND vs SA):

২০২৬ সালের T20 বিশ্বকাপের আগে, ভারতীয় দলের ব্যাটিংকে অন্যান্য দলের বোলিং দলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হত। বিপক্ষ দলের বোলাররা কীভাবে এই বিস্ফোরক ব্যাটিং লাইনআপকে আটকাবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু, টুর্নামেন্ট শুরু হওয়ার পর পরিস্থিতি আমূল বদলে যায়। গ্রুপ পর্বে ৪ টি ম্যাচই জিতেছিল টিম ইন্ডিয়া, কিন্তু ব্যাটিং লাইনআপ কখনোই একসঙ্গে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তারা মাত্র ৭৭ রানে৬ উইকেট হারিয়ে ফেলে।

 IND vs SA

সুপার-৮ রাউন্ডের প্রথম ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১৮৭ রানের শক্তিশালী স্কোর করে। টিম ইন্ডিয়া ওই রান তারা করতে নেমে প্রথমেই বড় ঝটকা খায়। প্রথম ওভারেই ফর্মে থাকা ঈশান কিষাণ খাতা না খুলেই আউট হয়ে যান। চতুর্থ ওভারের মধ্যেই, টিম ইন্ডিয়া তাদের প্রথম ৩ টি উইকেটই হারিয়ে ফেলে।

আরও পড়ুন: মাত্র ৬ বছরে ১৯ বার ডিভিডেন্ড! ১০ ভাগে বিভক্ত হতে চলেছে এই স্টক, সামনে এল রেকর্ড ডেট

ঈশান, তিলক ভার্মা এবং অভিষেক শর্মা আউট হওয়ার পর, দায়িত্ব এসে পড়ে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দরের ওপর। অনুমান করা হয়েছিল যে এই দুজনই দলকে এগিয়ে নিয়ে যাবেন। এর আগে ক্যাপ্টেন সূর্য আমেরিকার বিরুদ্ধেও দলকে বাঁচিয়েছিলেন। কিন্তু এবার আর তা হয়নি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ‘ভোকাল ফর লোকাল’ অভিযানেই বাজিমাত! শুধুমাত্র হোলিতেই দেশজুড়ে ৮০,০০০ কোটির ব্যবসা

করবিন বোশ সুন্দর এবং তারপর সূর্যকে আউট করেন। যার ফলে মাত্র ৯.১ ওভারে ভারতের ৫ উইকেট পড়ে যায়। অর্থাৎ, টিম ইন্ডিয়া মাত্র ৫৫ বলে ৫ উইকেট হারিয়ে ফেলে। সেই সময়ে দলের স্কোর ছিল মাত্র ৫১ রান। ভারতের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন শিবম দুবে। তিনি ৩৭ বলে করেন ৪২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে বোশ ছাড়া মার্কো জ্যানসেন ২ টি এবং এইডেন মার্করাম ১ টি উইকেট নেন।