বড় ঘোষণা করল SBI, ২০৩০ সালের মধ্যেই পূরণ হবে বিশেষ লক্ষ্য! প্রভাবিত হবেন গ্রাহকরা?

Published on:

Published on:

State Bank of India
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারতের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI (State Bank of India) দেশের ব্যাঙ্কিং সেক্টরে একটি বড় উদ্যোগের ঘোষণা করেছে। যেটি মধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, ব্যাঙ্কটি ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেছে। মূলত, SBI ২০৩০ সালের মধ্যে, তার মোট দেশীয় ঋণ পোর্টফোলিওর ৭.৫ থেকে ১০ শতাংশ ‘গ্রিন অ্যাডভান্স’ অর্থাৎ পরিবেশ-বান্ধব প্রকল্পে উৎসর্গ করবে বলে জানানো হয়েছে।

কী জানিয়েছে SBI (State Bank of India)?

উল্লেখ্য যে, SBI-র সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে এই ব্যাঙ্কের মোট ঋণের মাত্র ১.৫৬ শতাংশ ছিল গ্রিন পোর্টফোলিও। এই হার ১০ শতাংশে বৃদ্ধি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর পাশাপাশি, বSBI আরও স্পষ্ট করেছে যে, এই ‘গ্রিন অ্যাডভান্স’-এর প্রায় ২৫ শতাংশ বিশেষ ‘গ্রিন লাইনস অফ ক্রেডিট’-এর মাধ্যমে ফান্ড করা হবে। এর মানে হল, ব্যাঙ্কটি সংগৃহীত মূলধন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণভাবে পরিবেশবান্ধব প্রকল্পের জন্য একচেটিয়াভাবে ব্যবহার করবে।

State Bank of India will achieve this target by 2030.

‘চক্র’: নিজেদের লক্ষ্যকে শক্তিশালী করার জন্য, SBI ‘চক্র’ নামে একটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ চালু করেছে। এই কেন্দ্রটি বিশেষভাবে ‘সানরাইজ সেক্টর্স’-এর আর্থিক চাহিদা পূরণ করবে। এর মধ্যে কিছু বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলি হল:
রিনুয়েয়েবল শক্তি: সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্প।
বৈদ্যুতিক গতিশীলতা: ইভি পরিকাঠামো এবং চার্জিং স্টেশন।
গ্রিন হাইড্রোজেন: ভবিষ্যতের ক্লিন এনার্জির ওপর ভিত্তি করে শিল্প

আরও পড়ুন: আর নয় কোনও ঝুঁকি! SA-র বিরুদ্ধে পরাজিত হতেই টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন এই খেলোয়াড়ের?

নেট জিরো এবং কার্বন নিউট্রালিটি লক্ষ্য: জানিয়ে রাখি যে, SBI কেবল ঋণ প্রদানই নয়, বরং নিজস্ব কার্যক্রম পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যও নিয়েছে। এই ব্যাঙ্ক ২০৩০ সালের মধ্যে কার্বন নিউট্রাল (স্কোপ ১ এবং ২) হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও, এই ব্যাঙ্ক ২০৫৫ সালের মধ্যে সম্পূর্ণ নেট জিরো কার্বন অর্জনের গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেছে। ওই বছরই ব্যাঙ্কের প্রতিষ্ঠার শতবর্ষ।

আরও পড়ুন: মাত্র ৫৫ বলেই বিপর্যয়! T20 বিশ্বকাপে জয়ের সফর থামল ভারতের, কীভাবে বাজিমাত করল সাউথ আফ্রিকা?

SBI গ্রিন ম্যারাথন: এদিকে, জনসচেতনতার দিকে গত রবিবার মুম্বাইতে ‘SBI গ্রিন ম্যারাথন’-এর ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়। যেখানে ১০,০০০-এরও বেশি জন অংশগ্রহণ করেন। ‘রান ফর এ গ্রিনার ইন্ডিয়া’ থিমের অধীনে আয়োজিত এই ম্যারাথনের লক্ষ্য ছিল ‘মিশন লাইফ’ ​​সম্পর্কে নাগরিকদের সচেতন করা। SBI-এর এমডি রমা মোহন রাও ওই অনুষ্ঠানে বলেন যে, স্থিতিশীলতা ব্যাঙ্কের মূল উদ্দেশ্যের একটি অংশ এবং এই ম্যারাথন যৌথ জলবায়ু কর্মকাণ্ডের প্রতীক।