বাংলাহান্ট ডেস্ক: মাত্র ২০০ টাকার পুঁজি, আর মনের মধ্যে সফলভাবে (Success Story) নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। এই দুই সম্বল করেই পথচলা শুরু করেছিলেন দেরাদুনের (Dehradun) অনন্যা মালহোত্রা (Ananya Malhotra)। আজ তাঁর হাত ধরেই নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে একসময়ের তথাকথিত ‘ঠাকুমার শখ’ ক্রোশে বুনন। নিজের উদ্যোগে গড়ে তুলেছেন ‘এনচ্যান্টেড থ্রেডস’ নামে একটি সফল ব্যবসায়িক ব্র্যান্ড। শুধু ব্যবসার প্রসারই নয়, তাঁর এই উদ্যোগে উত্তরাখণ্ডের ১২০ জনেরও বেশি মহিলা শিল্পী আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন। তাঁদের কারও কারও মাসিক আয় পৌঁছেছে ৫ লক্ষ টাকা পর্যন্ত।
অনন্যা মালহোত্রার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)
ছোটবেলা থেকেই ক্রোশে বুননের প্রতি আগ্রহ ছিল অনন্যার। মাত্র ১০ বছর বয়সে বাড়ির পরিচারিকার কাছ থেকে এই কাজ শেখেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স করার পর হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল অফ বিজ়নেস (আইএসবি) থেকে উদ্যোগপতি হওয়ার প্রশিক্ষণও নেন। তবে ব্যবসার বীজ বোনা হয়েছিল আরও আগে। মাত্র ১৭ বছর বয়সে ১০০-২০০ টাকার উল ও কানের দুল তৈরির হুপ কিনে ইনস্টাগ্রামে একটি পেজ খোলেন। প্রথম দিকে বন্ধুদের কাছেও বিষয়টি গোপন রাখতেন। কারণ, ক্রোশে বুননকে অনেকেই সেকেলে শখ বলে মনে করতে পারেন, এমনটাই আশঙ্কা ছিল তাঁর (Success Story)।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত RBI-র! টাকা পাঠানোর নিয়মে হল পরিবর্তন, দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন
২০২১ সালে কোভিড অতিমারির সময় পরিস্থিতি বদলাতে শুরু করে। বাজারে চিন থেকে আমদানি করা সস্তার পণ্যের ভিড়ে হাতে তৈরি জিনিসের চাহিদা বাড়তে দেখেন অনন্যা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে শখের কাজকে পূর্ণ সময়ের ব্যবসায় পরিণত করার সিদ্ধান্ত নেন। কোনও সংস্থার কাছ থেকে আর্থিক সাহায্য না নিয়েই শুরু করেন পথচলা। প্রিপেড অর্ডারের ব্যবস্থা চালু করায় ব্যবসার জন্য আলাদা করে বড় অঙ্কের কার্যকরী মূলধনের প্রয়োজন হয়নি। বরং যা লাভ হয়েছে, তার বেশির ভাগই আবার ব্যবসার উন্নতিতে বিনিয়োগ করেছেন।
শুরুর দিকে ডিজ়াইন তৈরি থেকে শুরু করে বিপণন, জিএসটি সংক্রান্ত কাজ এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগ—সবটাই একা সামলাতেন অনন্যা। পরে কাজের পরিধি বাড়লে মান বজায় রাখতে চারজন ক্লাস্টার হেড নিয়োগ করেন। ফুলের পাপড়ির সংখ্যা, পণ্যের মাপ কিংবা বুননের নিখুঁত কাজ—প্রতিটি বিষয়ই তাঁদের নজরদারিতে থাকে। বর্তমানে নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ব্লিঙ্কিট, সুইগি ও ইনস্টামার্টের মতো কুইক কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে তাঁর ব্র্যান্ডের পণ্য।

আরও পড়ুন: এক ম্যাচ হারতেই দূরত্ব বাড়লো শ্রেয়স আইয়ার ও গৌতম গম্ভীরের! অধিনায়কের অজুহাত উড়িয়ে দিলেন কোচ
তবে অনন্যার সাফল্যের (Success Story) সবচেয়ে বড় দিক শুধু ব্যবসায়িক লাভ নয়, বরং বহু মহিলার জীবনে আর্থিক স্বাধীনতার সুযোগ তৈরি করা। উত্তরাখণ্ডের ১২০ জনেরও বেশি মহিলা কারুশিল্পী এখন তাঁর সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে রয়েছেন সেই পরিচারিকাও, যাঁর কাছ থেকে ছোটবেলায় ক্রোশে বুনন শিখেছিলেন অনন্যা। আজ তিনিই এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে মাসে ৫০ হাজার টাকারও বেশি উপার্জন করছেন। একসময়ের ছোট্ট শখ যে এত মানুষের জীবনে স্বনির্ভরতার আলো ছড়াতে পারে, অনন্যার কাহিনি তারই প্রমাণ।












