ফিলিপিন্সের পর এবার এই দেশ! ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের চুক্তিতে নতুন সঙ্গী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের অস্ত্রবাজারে ভারতের তৈরি ‘ব্রহ্মস’ (BrahMos) সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের চাহিদা ধীরে ধীরে বেশ বাড়ছে। এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত  জানিয়েছেন, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও চুক্তির আর্থিক পরিমাণ নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে জানা গিয়েছে, দুই দেশের মধ্যে প্রায় ২০ থেকে ৩৫ কোটি মার্কিন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে।

ভারতের ‘ব্রহ্মস’ (BrahMos) ক্ষেপণাস্ত্রের চুক্তি ইন্দোনেশিয়ার

ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ‘ব্রহ্মস এরোস্পেস লিমিটেড’। এই ক্ষেপণাস্ত্রের  সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর অত্যন্ত উচ্চ গতি এবং নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা। শব্দের প্রায় তিন গুণ গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে  এই ক্ষেপণাস্ত্রটি। এর তিনটি প্রধান সংস্করণ রয়েছে—প্রথমত এটি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য, দ্বিতীয়ত যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এবং তৃতীয়ত স্থলভিত্তিক লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণ। ফলে স্থল, জল এবং আকাশ—তিন ক্ষেত্রেই এটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

আরও পড়ুন: হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দু’জনকে বাংলাদেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা! কী দাবি পুলিশের?

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে এই চুক্তি মূলত তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করার বৃহত্তর পরিকল্পনার অংশ। বিশেষ করে সমুদ্রপথে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দিকেই জোর দিচ্ছে জাকার্তা। দক্ষিণ-পূর্ব এশিয়ার সামুদ্রিক অঞ্চলে ক্রমবর্ধমান  আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেকটি দেশ ফিলিপিন্সও ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছিল। ২০২২ সালে দুই দেশের মধ্যে প্রায় ৩৭ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলারের একটি বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মাধ্যমে ফিলিপিন্সের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।

This country has signed a new agreement with India for the 'BrahMos' missile.

আরও পড়ুন: চিনের বাড়বে চিন্তা! হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চলে ভারত-জাপানের যৌথ সামরিক মহড়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি কেন ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রতি আগ্রহ দেখাচ্ছে তার পিছনে একটি বড় কারণ হল দক্ষিণ চিন সাগরকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা। বেজিং দীর্ঘদিন ধরে ‘নাইন-ড্যাশ লাইন’ নামে একটি কাল্পনিক সামুদ্রিক সীমারেখা দাবি করে আসছে, যার মধ্যে একাধিক দ্বীপ এবং সমুদ্র অঞ্চল পড়ে। এই দাবিকে কেন্দ্র করে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত ও উত্তেজনা রয়েছে। সেই পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে এবং সম্ভাব্য হুমকির মোকাবিলা করতে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে কার্যকর অস্ত্র হিসেবে দেখছে এই অঞ্চলের অনেক দেশ।