চার বছর পর চ্যানেল বদল, জলসার নতুন মেগায় ফিরছেন জনপ্রিয় নায়িকা! বিপরীতে বিরাট চমক

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির রোজনামচার এক অন্যতম অঙ্গ হল সিরিয়াল (Serial)। সন্ধ্যে হলেই সারা দিনের কাজ সেরে টিভির সামনে বসে পড়েন মা কাকিমারা। বিভিন্ন চ্যানেল বদলে বদলে চলে সিরিয়াল দেখা। বর্তমানে দর্শকদের বদলাতে থাকা পছন্দের সঙ্গে তাল মিলিয়ে বদলানো হচ্ছে ধারাবাহিকের গল্পও। কোন চ্যানেলে কোন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে তা জানার আগ্রহ থাকে সকলেরই। আবার প্রিয় অভিনেতা অভিনেত্রী পছন্দের চ্যানেলে ফিরলে উৎসাহ হয়ে যায় দ্বিগুণ।

জলসার নতুন সিরিয়ালে (Serial) কামব্যাক প্রিয় অভিনেত্রীর

গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল, নতুন সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী মানালি মনীষা দে। তবে জি বাংলায় নয়, স্টার জলসায় দেখা যাবে তাঁকে। গুঞ্জন অনুযায়ী, জলসার আসন্ন ধারাবাহিক ‘সংসারে সংকীর্তণ’এ মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন মানালি। তবে রয়েছে আরও চমক। মানালির নায়ক হয়ে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।

This popular actress is coming back to this channel serial

বিরতি কাটিয়ে ছোটপর্দায় নায়ক: ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর থেকেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন সব্যসাচী। সোশ্যাল মিডিয়া ত্যাগ করার পাশাপাশি অভিনয় থেকেও লম্বা বিরতি নেন তিনি। অবশেষে অপেক্ষার অবসান। এর আগে ছোটপর্দায় বরাবর ভক্তিমূলক সিরিয়ালেই (Serial) দেখা গিয়েছে সব্যসাচীকে। ‘মহাপীঠ তারাপীঠ’ এবং ‘সাধক রামপ্রসাদ’ এর পর এই প্রথম বার ফ্যামিলি ড্রামার কোনও ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন : ১ ফেব্রুয়ারি থেকেই বদল গ্যাস-সিগারেটের দামে, কী কী সুবিধা হবে মধ্যবিত্তের?

কবে থেকে শুরু সিরিয়াল: অন্যদিকে স্টার জলসায় মানালির শেষ কাজ ‘ধুলোকণা’। বেশ হিট হয়েছিল ধারাবাহিকটি। তাঁর অভিনয় কেরিয়ার শুরুই স্টার জলসার হাত ধরে। তাই ঘরের মেয়ে ঘরে ফেরায় উচ্ছ্বসিত দর্শকরা।

আরও পড়ুন : শুধু কমিটি গঠন নয়, কাজ চাই, জেল সংস্কার নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ইতিমধ্যেই নাকি প্রোমোর শুটিং হয়ে গিয়েছে। নতুন জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। এবার কবে থেকে কোন স্লটে সিরিয়ালটি শুরু হয়, কোন মেগার ঘাড়েই পা কোপ পড়ে সেটাই দেখার অপেক্ষা।