জোড়া মেগার ঘোষণা জি বাংলার, সাঁড়াশি চাপে বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে অনিশ্চিত ভাবে আটকে রয়েছে টিআরপি। এদিকে নতুন আরও দুটি সিরিয়ালের (Serial) ঘোষণা করল জি বাংলা। ‘বাঘিনী’ এবং ‘সতীপীঠ কালীঘাট’- এই দুই ধারাবাহিকের সম্প্রচার সময় ঘোষণা হয়েছে সম্প্রতি। দুই নতুন মেগার আগমনে আচমকাই শেষ হতে বসেছে এক জনপ্রিয় ধারাবাহিক।

দুই নতুন সিরিয়ালের (Serial) ঘোষণা জি বাংলার

বাঘিনী এবং সতীপীঠ কালীঘাট নিয়ে দর্শকদের আগ্রহ অনেক দিনের। প্রোমোতেই উন্মাদনা বাড়িয়ে তুলেছে আসন্ন সিরিয়াল দুটি। কবে কোন স্লটে শুরু হবে দুটি ধারাবাহিক, তা নিয়ে জল্পনা ছিল। সম্প্রতি চ্যানেলের তরফে সেই জল্পনার অবসান ঘটানো হয়েছে। আগামী ২৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে নতুন দুই মেগা।

This serial might end due to new serial

কোন সময়ে দেখা যাবে: বাঘিনী দেখা যাবে রাত নটায়। ঠিক তার পরের স্লটে সাড়ে নটা থেকে দেখা যাবে সতীপীঠ কালীঘাট। এই দুই সিরিয়ালের স্লট ঘোষণার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে, ৪৫ মিনিটের সম্প্রচার বন্ধ করছে জি বাংলা। সেই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার শেষ হতে বসেছে ‘কনে দেখা আলো’?

আরও পড়ুন : ডায়েট চার্টে ‘সুপারফুড’, আদৌ নিরাপদ তো? কারা ভুল করেও খাবেন না চিয়া সিড?

কোন সিরিয়াল বন্ধ হবে: রাত সাড়ে নটার স্লটে চলছে এই জনপ্রিয় ধারাবাহিক (Serial)। লাজু অনুভবের রসায়ন দর্শকদের মনে জায়গা করে নিয়েছে অনেকদিন আগেই। সবেমাত্র দুজনে কাছাকাছি আসতে শুরু করেছিল, এর মধ্যেই সিরিয়াল শেষের জল্পনায় ক্ষুব্ধ দর্শকরা। এখনও চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও সূত্রের খবর বলছে, শেষ করে দেওয়া হবে কনে দেখা আলো।

আরও পড়ুন : বিয়ের পর পদবী-ঠিকানা বদল, রেশন কার্ডে বদলাবেন কীভাবে? রইল ধাপে ধাপে পদ্ধতি

প্রসঙ্গত, আসন্ন দুটি সিরিয়ালই দর্শকদের আগ্রহ বাড়াতে সক্ষম হয়েছে। বাঘিনী সিরিয়ালে উঠে আসবে সুন্দরবনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এক মায়ের তার মেয়েকে বড় করে তোলার গল্প। অন্যদিকে ইতিহাস ও ভক্তির মেলবন্ধনে শুরু হচ্ছে সতীপীঠ কালীঘাট, যেখানে কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠার কাহিনি তুলে ধরা হবে।