রেডি থাকুন, রাত পোহালেই শুরু পুজোর টিকিট বুকিং, বড় উদ্যোগ রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির সর্ববৃহৎ উৎসবের সময় ক্রমে এগিয়ে আসছে। দুর্গাপুজোর সময় স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকায় অনেকে এই সময় ঘুরতে যান বিভিন্ন জায়গায়। বাস, ট্রেন, ফ্লাইট সর্বত্রই থাকে টিকিটের আকাল। পুজোর বুকিং চালু হতে না হতে শেষ হয়ে যায় ট্রেনের (Indian Railways) টিকিট। অনেকেই ফেরেন হতাশ হয়ে। সেকথা মাথায় রেখেই এবার এক দারুণ উদ্যোগ নিল রেল।

পুজোর ট্রেনের (Indian Railways) টিকিট বুকিং চালু হবে

এবার পুজোয় ঘুরতে যাওয়ার সময় ১৪-২০ অক্টোবর। এই সময় যারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের এবার কোমর বেঁধে নেওয়াই ভালো। কারণ রাত পোহালেই শুরু হয়ে যাবে বুকিং। বুঝিয়ে বলা যাক। কারোর যদি ১৪ অক্টোবর, চতুর্থীর দিন যাত্রা শুরু থাকে, তারা আগামীকাল অর্থাৎ ১৫ অগাস্ট থেকেই কেটে ফেলতে পারবেন টিকিট। স্বাধীনতা দিবসের দিন সকাল ৮ টা থেকে শুরু হবে বুকিং।

When will Indian Railways pujo ticket booking start

কবে কাটবেন টিকিট: একই ভাবে ২১ অক্টোবর অর্থাৎ দশমীর দিন কারোর ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে, ২২ অগাস্ট থেকেই কাটা যাবে টিকিট। দুর্গাপুজোর জন্য অপেক্ষা শুরু হয়ে যায় এক বছরের পুজো শেষ হওয়ার পর থেকেই। পরের বছরের পুজোর জন্য শুরু হয়ে যায় কাউন্টডাউন। ঘুরতে যাওয়ার পরিকল্পনাও অনেকেই করে রাখেন আগেভাগে। তাই টিকিট বুকিং (Indian Railways) শুরু হতে না হতেই হু হু করে শেষও হয়ে যায়।

আরও পড়ুন : চাহিদা তুঙ্গে, ২৭০০ কোটি টাকা খরচে আরও ২৭ টি বন্দে ভারত আনছে রেল

শেষ হয়ে যায় টিকিট: প্রতি বছরই ছবিটা কমবেশি একই রকম হয়। মুহূর্তের মধ্যেই সংরক্ষিত টিকিট শেষ হয়ে গিয়ে ওয়েটিং লিস্টে ভিড় জমতে থাকে। তাই এবার আগে থাকতেই সতর্ক হয়েছে রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে তাই এবার এক বড় উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিজেপি সরকারের আমলে প্রথম চলচ্চিত্র উৎসব, KIFF-এর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পুজোর টিকিট বুকিংয়ে কোনোরকম সমস্যা যাতে না হয়, তার জন্য ছুটির দিনেও খোলা থাকছে রেলের টিকিট কাউন্টার। ১৫, ১৬, ২৩, ৩০ অগাস্ট এবং ৬ ও ১৩ সেপ্টেম্বর ছুটির দিনেও হাওড়া ডিভিশনের সব অফলাইন রিজার্ভেশন বুকিং কাউন্টার সকাল ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।