গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন কুলদীপ যাদব! অবলীলায় ১০ উইকেট নিয়ে গড়লেন নজির

Published on:

Published on:

Kuldeep Yadav shocked the cricket world with his 10-wicket haul.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) ইংল্যান্ডে (England) এবার ইতিহাস গড়েছেন। শুধু তাই নয়, তিনি এমন পারফরম্যান্স প্রদর্শন করেছেন যেটি চমকে দিয়েছে সমগ্র ক্রিকেট বিশ্বকে। মূলত, এসেক্সের বিরুদ্ধে ম্যাচে তিনি ১০ উইকেট নিয়ে ইয়র্কশায়ারকে (Yorkshire) ইনিংসের ব্যবধানে জয় এনে দেন। ম্যাচটি মাত্র ৩ দিনেই শেষ হয়ে যায়। এদিকে, এই দুরন্ত জয়ের মাধ্যমে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেটের ডিভিশন ১-এ নিজেদের স্থান নিশ্চিত করে। এই ম্যাচে কুলদীপ তাঁর কেরিয়ারের সেরা স্পেলটি করেন। যার ফলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই প্রথমবার তিনি এক ম্যাচে ১০ টি উইকেট শিকার করলেন। জানিয়ে রাখি যে, কুলদীপ মোট ১২০ রান দিয়ে ১০ টি উইকেট নিয়েছেন।

গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav):

ওই ম্যাচে এসেক্সের প্রথম ইনিংসে কুলদীপ ২৩ ওভার বল করে ৭০ রানে ৪ উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৫০ রানে ৬ উইকেট নেন। তিনি উভয় ইনিংসেই দলের সবচেয়ে সফল বোলার হিসাবে বিবেচিত হন।

Kuldeep Yadav shocked the cricket world with his 10-wicket haul.

ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স: উল্লেখ্য যে, ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুলদীপ। তিনি ৯৪ বলে ৩৬ রান করেন। যার মধ্যে ৪ টি চার ছিল। সেই সময়ে তিনি ডম বেসের সঙ্গে ৮৩ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তিনি যখন ব্যাট করতে নামেন, তখন দলের স্কোর ছিল ৭ উইকেটে ২৮১ রান। অনুমান করা হচ্ছিল ইয়র্কশায়ার ৩০০ রানের কাছাকাছিই সীমাবদ্ধ থাকবে। তবে, কুলদীপ একটি শক্তিশালী জুটি গড়ে দলের স্কোরকে ৮ উইকেটে ৩৬৪ রানে নিয়ে যান। শেষ পর্যন্ত তাঁর দল ৩৯০ রান করতে সক্ষম হয়।

আরও পড়ুন: দেরিতে এসেও বাজিমাত Apple-এর প্রথম ফোল্ডিং ফোন iPhone Duo-র! শেষ হবে Samsung-এর দাপট?

কেমন ছিল ম্যাচ: জানিয়ে রাখি যে, টসে জিতে ইয়র্কশায়ার প্রথমে ব্যাট করে ৩৯০ রান সংগ্রহ করে। ডম বেস অপরাজিত ৮০ রান করেন। অ্যাডাম লিথও ৬২ রান করেন। এসেক্সের হয়ে ম্যাট ক্রিসলি ৫ টি এবং শেন স্নেটার ৩ টি উইকেট নেন। যার জবাবে, এসেক্সের প্রথম ইনিংস ১৭১ রানে অলআউট হয়ে যায়। জর্জ বেল ৬৪ রান করেন। এদিকে, ৩৪ রান করা ডিন এলগার ছিলেন দলের দ্বিতীয় সফল ব্যাটার।

আরও পড়ুন: ডলারের পরিবর্তে রুপিতে হবে বাণিজ্য? ১১ দেশের সঙ্গে মিলে মেগা প্ল্যান ভারতের

কুলদীপ ৪ টি এবং জর্জ হিল ৩ টি উইকেট নেন। ২১৯ রানের লিড নিয়ে ইয়র্কশায়ার এসেক্সের বিরুদ্ধে ফলো-অন করায়, এসেক্স তাদের দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে অলআউট হয়ে যায়। ফলে ইয়র্কশায়ার এক ইনিংস ও ১০৬ রানে জয়লাভ করে। পল ওয়াল্টার ৪৮ রান করে সর্বোচ্চ স্কোর করেন। এদিকে, কুলদীপ যাদব ৬ টি এবং জর্জ হিল ২ টি উইকেট নেন।