লক্ষ্য সংগঠিত সমাজ! সুদূর ব্রিটেনে হিন্দু প্রতিনিধিদের ‘Immersive Dialogue’-এ উপস্থিত মোহন ভাগবত

Published on:

Published on:

Mohan Bhagwat attends 'Immersive Dialogue' in United Kingdom.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি আমেরিকা, কানাডা হয়ে ব্রিটেনে (United Kingdom) পৌঁছেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা RSS (Rashtriya Swayamsevak Sangh)-এর প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। এদিকে, ব্রিটেনের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কমিউনিটি নেতা, সামাজিক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গত রবিবার হের্টফোর্ডশায়ারের অসওয়াল সেন্টারে সম্পন্ন হয় মোহন ভাগবতের সঙ্গে বিশেষ ‘Immersive Dialogue’।
হিন্দু স্বয়ংসেবক সংঘের (UK) উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

সুদূর ব্রিটেনে হিন্দু প্রতিনিধিদের ‘Immersive Dialogue’-এ উপস্থিত মোহন ভাগবত (Mohan Bhagwat):

জানিয়ে রাখি যে, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কমিউনিটি নেতাদের একত্র করে অভিন্ন সভ্যতাগত মূল্যবোধ, নিঃস্বার্থ সেবা এবং সংগঠিত সমাজের শক্তি নিয়ে মতবিনিময়ের একটি পরিসর তৈরি করা। ওই অনুষ্ঠানে মোহন ভাগবতের পাশাপাশি উপস্থিত ছিলেন সুনীল আম্বেকর। জন্মাষ্টমীর দিন মোহন ভাগবত গিয়েছিলেন কৃষ্ণ মন্দিরে। পুজোর পর্ব শেষ করে তিনি সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন।

Mohan Bhagwat attends 'Immersive Dialogue' in United Kingdom.

উল্লেখ্য যে, ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক ও সদস্যরা উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে। তাঁদের সম্মিলিত উপস্থিতিতে আয়োজনটি আরও মনোরম এবং তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানের সূচনা হয়েছিল ভারতীয় সংগীত এবং অতিথি অভিবাদনের মধ্যে দিয়ে। পাশাপাশি ‘সংস্কার , সেবা ও সংগঠন’-এর বার্তাও ওই অনুষ্ঠানে ছিল প্রকট। বিকাল ৪ টে নাগাদ নিজের কর্মসূচি এবং ব্যস্ততা সামলে সেখানে উপস্থিত হয়েছিলেন মোহন ভাগবত। তিনি সেখানে উপস্থিত বিভিন্ন আধিকারিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতিক্রিয়া জানতে চান।

Mohan Bhagwat attends 'Immersive Dialogue' in United Kingdom.

বিদেশের মাটিতে বসবাসকারী ভারতীয়দের নিজেদের সাংস্কৃতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ব ও সংগঠিত সম্প্রদায়ের শক্তিকে ধরে রাখার বার্তার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটেনের হিন্দু কমিউনিটির বিভিন্ন অংশের প্রতিনিধিদের একত্র হওয়ার একটি উল্লেখযোগ্য পরিসর তৈরি করেন মোহন ভাগবত। ‘সংস্কার, সেবা ও সংগঠন’-এর ভাবনাকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুসংগঠিত, সম্প্রীতিপূর্ণ ও প্রাণবন্ত সমাজ গড়ে তোলার আহ্বানই অন্যতম প্রধান বার্তা হিসাবে উঠে আসে।

আরও পড়ুন: আমেরিকার তুলনায় কেন ভারতে দাম বেশি iPhone Duo-র? নেপথ্যে রয়েছে বিশেষ কারণ

এর পাশাপাশি তিনি ‘সংস্কার, সেবা ও সংগঠন’-এর গুরুত্বও তুলে ধরে বলেন। এই মূল্যবোধের মাধ্যমেই যে ঐক্য, সম্প্রীতি ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব সেই বার্তাও দেন। সমাজ ও আগামী প্রজন্মের প্রতি সম্মিলিত দায়িত্ববোধকে আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনারসহ অন্যান্য বিশিষ্টঅতিথিরাও। মোহন ভগবতের কথার ভাবনা ছিল মূল্যবোধ, নিঃস্বার্থ সেবা এবং সংগঠিত সামাজিক শক্তি। এই ৩ টি আদর্শের আলোকে কীভাবে সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও দায়িত্ববোধ আরও শক্তিশালী করা যায়, তা নিয়েই আলোচনা হয়। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, ঐক্যবদ্ধ, সহনশীল এবং প্রাণবন্ত সংঘ গড়ে তুলতে ব্যক্তি ও সংগঠনের সম্মিলিত ভূমিকাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারও অবতারণা করা হয়।

আরও পড়ুন: ভারতের ব্যাঙ্কিং সেক্টরে হতে চলেছেন বড় পরিবর্তন! চলছে প্রস্তুতি, প্রভাবিত হবেন গ্রাহকরা?

প্রবাসে বসবাসকারী মানুষের কাছে নিজেদের সাংস্কৃতিক শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রাখার পাশাপাশি বৃহত্তর ব্রিটিশ সমাজের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্রিটেনের বিভিন্ন প্রান্তের কমিউনিটি নেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি বৃহত্তর কমিউনিটি সংলাপের রূপ দেয়। ড. মোহন ভাগবতের সঙ্গে এই বিশেষ মতবিনিময়কে ঘিরে প্রবাসী ভারতীয়দের আগ্রহও ছিল তুঙ্গে। বিশেষ করে সমাজসেবা, সাংগঠনিক কার্যক্রম, সাংস্কৃতিক মূল্যবোধ এবং আগামী প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল বারংবার। সবাইকে নিয়ে ছিল নৈশভোজের আয়োজনও। সবমিলিয়ে ভারতীয় সংস্কৃতির প্রবাহমান ধারাবাহিকতার একটা সুন্দর ছবি প্রত্যক্ষ করেছেন ব্রিটেনের ভারতীয়রা।