বাংলাহান্ট ডেস্ক : রন্ধন পটিয়সী মানে শুধু যে রান্না ভালো হতে হবে তা নয়, দরকারের সময় বুদ্ধি করে কীভাবে রান্নার জোগাড় করা যায় সেটাও ভালো রাঁধুনির একটি গুণ। ফ্রিজে সব সময় মাছ মাংস থাকে না। আবার একঘেয়ে ডিমের ঝোলও (Recipe) ভালো লাগে না সবসময়। এমন সময়েই দরকার পড়ে বুদ্ধি খাটানোর।
ডিম মুসুরের আমিষ ধোঁকার ডালনা (Recipe)
বাড়িতে ডিম আর মুসুরির ডাল থাকলেই বানিয়ে ফেলা যায় এক অন্য রকমের রান্না। চটজলদি বানানো যায়, খেতেও ভালো হয়। তাহলে আর দেরি কেন, ঝটপট দেখে নিন আমিষ ধোঁকার ডালনার রেসিপি-

আমিষ ধোঁকার উপকরণ:
ভিজিয়ে রাখা মুসুর ডাল- ১ বাটি
ডিম- ২ টি
পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা কুচি- ২ টেবিল চামচ
আলু- ১ টি
জিরে- ১ চা চামচ
তেজপাতা- ১ টি
কাঁচালঙ্কা- ৪ টি
পেঁয়াজ- ১ টি
টমেটো- ১ টি
রসুন- ৫-৬ কোয়া
আদা কুচি- ১ টেবিল চামচ
টক দই- ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
গরমমশলা গুঁড়ো- ১ চা চামচ
ঘি- ১ টেবিল চামচ
আরও পড়ুন : মুক্তির দিনেই ঝড় বক্স অফিসে, দীপাবলির আগেই কত টাকা কামাল ‘রামায়ণ’?
আমিষ ধোঁকার ডালনার প্রণালী: প্রথমে ভেজানো ডাল বেটে নিন। এল মধ্যে ডিম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি, নুন দিয়ে ভালো করে মেখে নিন। এবার একটি স্টিলের পাত্রের গায়ে তেল মাখিয়ে ঢেলে দিন ডিমের মিশ্রণ। এবার কড়াইতে জল গরম করে ২০ মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখুন পাত্রটি (Recipe)। ১৫ মিনিট পর পাত্রের ঢাকা খুলে বরফির আকারে কেটে নিন ডিম ডালের ধোঁকাগুলি।
আরও পড়ুন : কালীপুজোর আগেই ভোগান্তি, আসানসোল-বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন
এবার ঝোল করার পালা। কড়াইতে তেল গরম করে ধোঁকাগুলি লাল করে ভেজে নিন। এবার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা বেটে নিন। তেলে জিরে, তেজপাতা, কাঁচালঙ্কা ফোরন দিন। এবার দিয়ে দিন বেটে রাখা মশলা। ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো মশলা, দই দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার স্বাদমতো নুন, চিনি, জল দিয়ে ফুটিয়ে নিন। এবার আলু দিয়ে দিন ঝোলে। আলু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ধোঁকা দিয়ে দিন। শেষে ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন আমিষ ধোঁকার ডালনা।












