বছর শেষে মোড় ঘোরানো বদল, ৬ বছর পর কি শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মেগা সিরিয়ালের ‘মেগা’ শব্দটাই এখন হারিয়ে যেতে বসেছে। টিআরপির অভাবে এখন কয়েক মাসই মেয়াদ থাকছে ধারাবাহিকগুলির (Serial)। কোনও কোনওটা পেরোচ্ছে ৩৬৫ দিনের গণ্ডি। সেখানে দাঁড়িয়ে দীর্ঘ ৬ বছর ধরে সম্প্রচারিত হওয়া মুখের কথা নয়। তবে দীর্ঘদিনের এই সিরিয়ালেও এবার আসতে চলেছে বড় বদল।

বড় বদল আসতে চলেছে জনপ্রিয় সিরিয়ালে (Serial)

কথা হচ্ছে ‘অনুপমা’ ধারাবাহিকটি নিয়ে। হিন্দি টেলিভিশনে বিগত প্রায় ৬ বছর ধরে রাজত্ব করে আসছে এই সিরিয়াল। সেই ২০২০ তে শুরু হয়েছিল অনুপমা। বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র হিন্দি সংষ্করণ হিসেবে শুরু হলেও ধীরে ধীরে নিজস্ব গল্পের উপরে ভর করেই চলতে শুরু করে ধারাবাহিকটি। তারপর থেকে কাহিনিতে অনেক অদলবদল হয়েছে। এবার ফের বড় এক পরিবর্তন আসতে চলেছে বলে খবর।

Is this popular serial ending after 6 years

কী ঘটতে পারে: শোনা যাচ্ছে, পুরনো চরিত্রদের অনেককেই আর হয়তো দেখা যাবে না। তার বদলে নতুন চরিত্র আনতে চাইছেন নির্মাতারা। তবে কেন্দ্রীয় চরিত্রে কোনও বদল আসছে না। সেখানে অনুপমা হিসেবে থাকছেন রূপালি গঙ্গোপাধ্যায়ই। জানা যাচ্ছে, অনুপমার জীবনের আরেকটি অধ্যায়কে ফুটিয়ে তোলা হবে গল্পে। তাই এই সম্ভাব্য বদল।

আরও পড়ুন : কৃষ্ণকে নিয়ে ‘বাঁকা’ মন্তব্যে ভাবাবেগে আঘাতের অভিযোগ, মানহানির মামলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে

আগেও এসেছে বদল: এখনও অবশ্য নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। কবে থেকে এই বদল আসবে তাও এখনও স্পষ্ট নয়। গত কয়েক বছরে অবশ্য একাধিক বার নানান বদল এসেছে অনুপমা ধারাবাহিকে (Serial)। ২০২৩ এর ডিসেম্বরে প্রথমবার ৫ বছরের লিপ নেয় অনুপমা। আমেরিকায় নতুন জীবন শুরু করে অনুপমা।

আরও পড়ুন : রাজবীরকে একের পর এক চড়-চিৎকার, ‘টক্সিক’ নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ টেলি তারকাদের

এরপর ২০২৪ এ ফের ছ মাসের ব্যবধান দেখানো হয়। ওই বছরের শেষের দিকেই ফের নতুন বদল। এবারেও তেমনই কিছু বদল আসতে চলেছে কিনা সেটাই দেখার।