বাংলা হান্ট ডেস্ক: IPL-এ ৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তথা KKR (Kolkata Knight Riders) ২০২৭-এর IPL (Indian Premier League)-এর আগে ফের অধিনায়কের প্রসঙ্গে সঙ্কটের সম্মুখীন হয়েছে। গত ২ মরসুম ধরে KKR-এর অধিনায়কত্ব করেছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তিনি গত জুলাইয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় KKR রাহানে-সহ আরও ১১ জন খেলোয়াড়কে রিলিজ করেছে।
IPL ২০২৭-এর আগে ‘মহাসঙ্কটে’ KKR (Kolkata Knight Riders):
এমতাবস্থায়, ফ্র্যাঞ্চাইজিটিকে প্রথমে একজন অধিনায়ক খুঁজে বের করতে হবে। জানিয়ে রাখি যে, দলের অধিনায়ক হওয়ার দৌড়ে রিঙ্কু সিংয়ের নাম জোরালোভাবে উঠে আসছে। রিঙ্কু ২০১৮ সাল থেকে KKR-এর সঙ্গে আছেন এবং সহ-অধিনায়ক হিসাবেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। এদিকে, সুনীল নারিনও অধিনায়ক হওয়ার লক্ষ্যে একজন সম্ভাব্য প্রার্থী। KKR-এর ৩ টি শিরোপা জয়েই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে, সুনীলের ক্ষেত্রে বয়স একটি বাধা হতে পারে।

উল্লেখ্য যে, বর্তমানে নারিনের বয়স ৩৮ বছর। এদিকে, ফ্র্যাঞ্চাইজি একজন দীর্ঘমেয়াদি অধিনায়ক চায়। IPL ট্রেড উইন্ডোর সময় হার্দিক পাণ্ডিয়ার দিকে নজর ছিল। কিন্তু চুক্তিটি সম্পন্ন হয়নি। হার্দিক মুম্বাই থেকে পাঞ্জাবে চলে গেছেন। এখন দু’টি বিকল্প রয়েছে। প্রথমত, বর্তমান খেলোয়াড়দের মধ্যে একজনের হাতে দায়িত্ব তুলে দেওয়া, অথবা আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় সম্পন্ন হতে চলা মিনি নিলাম থেকে কাউকে দলে নিয়ে তাঁকে অধিনায়ক হিসেবে নিয়োগ করা। মোট ১২ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে KKR নিলামে ৩ জন বিদেশি ও ৫ জন ভারতীয় খেলোয়াড়ের জায়গা পূরণ করার সুযোগ পাবে।
আরও পড়ুন: ‘ভারত এখন এক নতুন খেলা খেলছে…’, GTA-র ধাঁচে দেশের উন্নতির ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী
অধিনায়ক ঘিরে বারংবার সমস্যা: জানিয়ে রাখি যে, KKR থেকে গৌতম গম্ভীরের বিদায়ের পর থেকে সমস্যাটি বেড়েছে। গৌতম গম্ভীরের বিদায়ের পর থেকেই KKR-এর জন্য অধিনায়কত্ব একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গম্ভীর KKR-কে তাদের প্রথম ২ টি শিরোপা এনে দিয়েছিলেন।
আরও পড়ুন: মোবাইল-টিভির পর এবার ভারতে জাহাজ তৈরি করবে Samsung! খোঁজ চলছে জমির
এদিকে, ২০২২ সালে শ্রেয়স আইয়ার নেতৃত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালে দলকে তাদের তৃতীয় শিরোপা এনে দেন। সেই সময়েও দলের মেন্টর ছিলেন গম্ভীর। যদিও, ফ্র্যাঞ্চাইজিটি শ্রেয়সকে পরবর্তী মরসুমের জন্য ধরে রাখতে ব্যর্থ হয়। সৌরভ গাঙ্গুলি থেকে অজিঙ্ক রাহানে পর্যন্ত ৯ জন খেলোয়াড় এখনও পর্যন্ত KKR-এর অধিনায়কত্ব করেছেন। যার মধ্যে গম্ভীর সর্বাধিক ৭ টি মরসুমে দলকে নেতৃত্ব দিয়েছেন।












