বঙ্গজুড়ে গেরুয়া ঝড়! গণনা শেষের আগেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে জয়ের উচ্ছ্বাস

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: বেলা যত বাড়ছে ততই স্পষ্ট হয়ে যাচ্ছে বঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ফলাফল। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত দুপুর ১২ টা ৪০-এর পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যজুড়ে BJP এগিয়ে রয়েছে ১৭৭ টি আসনে। অপরদিকে, তৃণমূল এগিয়ে রয়েছে ৯৪ টি আসনে। এমতাবস্থায়, গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বঙ্গজুড়ে গেরুয়া ঝড় (West Bengal Assembly Election):

রাজ্যের একাধিক আসনে ভোট গণনার পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চললেও ম্যাজিক ফিগার অতিক্রম করে ফলাফলের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। জানিয়ে রাখি যে সোমবার সকাল ৮ টা থেকে ভোট গণনার পর্ব শুরু হয়।

BJP workers are elated over the results of the West Bengal Assembly Election.

যেখানে প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার ট্রেন্ড পরিলক্ষিত হয়। ক্রমশ সেই ট্রেন্ড গোটা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। কলকাতাতেও একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

আরও পড়ুন: চোটের কারণে পা পুরোপুরি রাখতে পারেননি মাটিতে! তবুও, ম্যাচ জেতানো বোলিং করলেন বরুণ চক্রবর্তী

এর পাশাপাশি জেলাগুলিতেও ঠিক একই ছবি পরিলক্ষিত হয়েছে। নদিয়া থেকে শুরু করে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিজেপি প্রার্থীরা চমক দেখিয়েছেন। এদিকে, নন্দীগ্রামে ৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: উঠছে শিশুশ্রমের অভিযোগ! বৈভব সূর্যবংশী ম্যাচ খেললেই রাজস্থানের বিরুদ্ধে হবে FIR?

এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, চাকদহ থেকে শুরু করে কল্যাণী, হরিণঘাটা, পানিহাটি, বরানগর, বিধাননগর, মানিকতলা, হাওড়া উত্তর, শিবপুর, ময়না, নন্দকুমার সবং, পিংলার মতো আসনগুলিতে এগিয়ে রয়েছে বিজেপি। এমতাবস্থায়, গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে।