রাজ্য কি পারবে না? ৮৩ হাজার বুথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, কমিশনকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দিল হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court questions Election Commission over booth security
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে ভোটের দিন বুথের নিরাপত্তা ঠিকঠাক থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)

নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দায়ের করা জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলে।

শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের কাজ। তারা চাইলে রাজ্যকে নির্দেশ দিতে পারে। অথচ কেন এই বিষয়টি আদালতের (Calcutta High Court) উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতির কথায়, “এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তারা নির্দেশ দিতে পারে। আদালতের ঘাড়ে দায় চাপানো কেন?”

এদিন নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী আদালতে (Calcutta High Court) জানান, বুথের নিরাপত্তা সংক্রান্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব ছিল ম্যাকিনটোশ বার্ন সংস্থার উপর। কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করার পর ওই সংস্থা কাজ থেকে সরে দাঁড়িয়েছে। তাঁর দাবি, বিষয়টি এখন রাজ্যের দায়িত্ব। কমিশনের আইনজীবী আরও জানান, ম্যাকিনটোশ বার্ন প্রায় ৪০ শতাংশ কাজ শেষ করার পর কাজ বন্ধ করে দেয়।

এর পর মামলাকারী শমীক ভট্টাচার্যের আইনজীবী আদালতে (Calcutta High Court) জানান, অন্তত রাজ্য সরকার যেন বাস্তব পরিস্থিতি কী, তা স্পষ্ট করে জানায়। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের নির্দেশ প্রয়োজন বলেও তিনি আবেদন করেন। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে এই বিষয়ে তাদের বিস্তারিত বক্তব্য জমা দিতে হবে। একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, এই মুহূর্তে কোনও পক্ষের বিরুদ্ধে কোনও মন্তব্য করা হবে না।

উল্লেখ্য, আর দু’তিন মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই গত ১৩ জানুয়ারি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সশরীরে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) উপস্থিত হয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনে তিনি রাজ্যের প্রায় ৮৩ হাজার নির্বাচনী বুথের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানান।

calcutta high court(95)

আরও পড়ুনঃ স্পেন সফরে মমতার ‘সঙ্গী’ ছিলেন ওয়াও মোমো মালিক? তাই গ্রেফতার নয়? আনন্দপুর কাণ্ডে বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু

শমীক ভট্টাচার্য তাঁর আবেদনে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা জরুরি। আগে এই নিরাপত্তা ব্যবস্থার সমীক্ষার দায়িত্ব ম্যাকিনটোশ বার্ন সংস্থার হাতে থাকলেও, ছ’মাস আগে তারা সেই দায়িত্ব ছেড়ে দেয়। ফলে দ্রুত কোনও উপযুক্ত সংস্থার হাতে এই দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। আবেদনে আরও বলা হয়, রাজ্য সরকার যদি ৮৩ হাজার বুথের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগ হয়, তবে প্রয়োজনে আদালত (Calcutta High Court) যেন কেন্দ্রকে নির্দেশ দেয়, এমন আর্জিও জানানো হয়।