বড় ঘোষণা! এবার টিভি-রেডিওতে ফ্রি ভোট প্রচারের সুযোগ দিচ্ছে কমিশন, কীভাবে মিলবে সময়, জানুন পুরো নিয়ম

Published on:

Published on:

Election Commission Free Broadcast Plan for Political Parties
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজনৈতিক দলগুলোর প্রচারকে আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। এবার দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে বিনামূল্যে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাচ্ছে জাতীয় ও রাজ্য স্বীকৃত রাজনৈতিক দলগুলো।

কী সিদ্ধান্ত নিল কমিশন (Election Commission)?

নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩৯ক ধারার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, এই পাঁচটি জায়গার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই নিয়ম চালু করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলগুলো দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে নিজেদের প্রচার করার নির্দিষ্ট সময় পাবে।

ডিজিটাল ভাউচার কীভাবে দেওয়া হচ্ছে?

কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, সব রাজনৈতিক দলকে আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল টাইম ভাউচার পাঠানো হয়েছে। এই ভাউচার অনুযায়ীই তারা প্রচারের সময় ব্যবহার করতে পারবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থেকে শুরু করে ভোটের দুই দিন আগে পর্যন্ত এই প্রচার চলবে। কোন দল কখন টিভি বা রেডিওতে প্রচার করবে, তা আগে থেকেই লটারির মাধ্যমে ঠিক করা হবে। এই লটারি হবে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

প্রচারের সময় ও নিয়ম

প্রতিটি দলকে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও মিলিয়ে মোট ৪৫ মিনিট করে বিনামূল্যে প্রচারের সুযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, আগের নির্বাচনে যে দল যত ভালো ফল করেছে, সেই ভিত্তিতে অতিরিক্ত সময়ও দেওয়া হবে। আর নিয়ম হিসেবে দলগুলিকে আগে থেকেই নিজেদের বক্তব্যের লেখা ও রেকর্ডিং জমা দিতে হবে। এই রেকর্ডিং করতে হবে প্রসার ভারতীর নির্ধারিত মান বজায় রেখে হয় নির্দিষ্ট স্টুডিওতে, নয়তো দূরদর্শন বা এআইআর কেন্দ্রেই।

Election Commission Full Bench Meeting in Kolkata

আরও পড়ুনঃ ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বদলে যাবে বেতন কাঠামো, কে কত টাকা পাবেন? অষ্টম পে কমিশনের হিসেব জানুন

শুধু একতরফা প্রচার নয়, দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে সর্বোচ্চ দুটি করে প্যানেল আলোচনা বা বিতর্ক অনুষ্ঠানও হবে। প্রতিটি যোগ্য রাজনৈতিক দল সেখানে একজন করে প্রতিনিধি পাঠাতে পারবে। পুরো অনুষ্ঠান একজন নির্দিষ্ট সঞ্চালক পরিচালনা করবেন (Election Commission)।