বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গেল এসএসসি (SSC) দুর্নীতি মামলায় দাগিদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া। শিক্ষা দফতরের নির্দেশ মেনেই শুরু হয়েছে এই প্রক্রিয়া। ইতিমধ্যেই প্রত্যেক জেলার জেলাশাসকের কাছে দাগিদের তালিকা পাঠানো হয়েছে। জেলা শিক্ষা প্রশাসনের কাছে দাগিদের ঠিকানাও পাঠানো হয়েছে। সুদ সমেত বেতন তাদের কাছ থেকে উদ্ধার করা হবে বলে জানা গিয়েছে।
বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু এসএসসি (SSC) দাগিদের থেকে
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, দাগিদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে দ্রুত। সুপ্রিম কোর্টও এই নির্দেশ বহাল রাখে। কিন্তু তারপরেও বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু না হওয়ার শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। সরকারের তরফে আইনজীবীকে আদালত নির্দেশ দেয়, বেতন ফেরতের প্রক্রিয়া কেন শুরু হয়নি তার ব্যাখ্যা দিতে হবে।

প্রশ্নের মুখে সিবিআই: শুধু তাই নয়, হাইকোর্ট এও বলেছিল, দাগিদের (SSC) নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা। কিন্তু তেমনটা না হওয়ায় সিবিআইয়ের আইনজীবী তথা ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী প্রশ্নের মুখে পড়েন। অযোগ্যদের ডেকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? প্রশ্ন তোলেন বিচারপতি বসাক। সেইসঙ্গে দ্রুত টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন : নির্বাচনের আগেই উদ্বোধন ঘাটাল মাস্টার প্ল্যানের? সিঙ্গুরের হাইভোল্টেজ সভায় নজর রাজনৈতিক মহলের
কত টাকা দিতে হবে: বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি আইন অনুযায়ী বেতন ফেরত দিতে হবে দাগিদের। প্রাথমিক ভাবে ১৮০৬ জন দাগির নাম প্রকাশ করেছিল এসএসসি। কিন্তু পরবর্তী সময়ে এই তালিকা নিয়ে দেখা দেয় ধন্দ।
আরও পড়ুন : সিগন্যালিংয়ে বিভ্রাট, দিনের শুরুতেই ফের মেট্রো থমকে গেল ব্লু লাইনে
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দাগিদের এতদিন পর্যন্ত পাওয়া পুরো বেতনটাই ১২ শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, অন্যায় ভাবে চাকরি পাওয়া ব্যক্তিরা ১০-১২ লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। আর এখন সুদসহ বেতন ফেরত দিতে হলে তাদের ২৫-২৬ লক্ষ টাকা পর্যন্ত দিতে হতে পারে।













