বছরও ঘুরল না, ছয় মাসের মাথাতেই শেষ জনপ্রিয় ধারাবাহিক

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কোনও কিছু শুরু হলে তার শেষও হবে। কিন্তু কিছু কিছু শেষ মনে আঘাত দিয়ে যায়। এমনই একটি ধারাবাহিক (Serial) শেষের খবরে মন খারাপ দর্শকদের। স্টার জলসায় মাত্র কিছু মাস আগেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। এখনও এক বছরও হয়নি। এর মধ্যেই হঠাৎ সিরিয়াল শেষের খবরে মন ভাঙল দর্শকদের।

শেষ হচ্ছে জনপ্রিয় এই সিরিয়াল (Serial)

শেষ হচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। টেলিপাড়া সূত্রে খবর, বৃহস্পতিবারই শেষ হয়েছে এই সিরিয়ালের শুটিং। মাত্র ছয় মাস আগে পথচলা শুরু করেছিল ধারাবাহিকটি। ঐতিহাসিক কাহিনি নির্ভর সিরিয়ালটি প্রথম থেকে বেশ ভালোই টিআরপি তুলছিল। কিন্তু স্লট বদল হতেই পড়তে থাকে টিআরপি।

This star jalsha serial is ending

কবে শেষ সম্প্রচার: শেষমেষ এবার এল সিরিয়াল শেষের খবর। তবে জানা যাচ্ছে, শুটিং শেষ হলেও শেষ সম্প্রচার এখনই হবে না। কবে হবে শেষ পর্বের সম্প্রচার? তা এখনও খোলসা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, শেষ পর্বে নাকি বিশেষ চমক থাকছে দর্শকদের জন্য। তারপরেই শেষ হবে ধারাবাহিকটি।

আরও পড়ুন : প্রেমের দিনেই সাত পাক, ‘অনুজ স্যার’ রণজয়ের থেকে ‘গুড্ডি’ শ্যামৌপ্তি কত ছোট জানেন?

প্রথম সিরিয়াল নায়িকার: শোনা যাচ্ছে, শেষ পর্বে নাকি রানী ভবানীর সাম্রাজ্যের আরেকটি দিক তুলে ধরা হবে দর্শকদের জন্য। মূলত রানী ভবানীর জন্ম, তাঁর বেড়ে ওঠা থেকে অস্ত্র শিক্ষার কাহিনি তুলে ধরা হয়েছিল সিরিয়ালে (Serial)। এই ধারাবাহিকে সায়ন বসুর বিপরীতে দেখা গিয়েছিল রাজনন্দিনী পালকে।

আরও পড়ুন : বঙ্গের রেল যোগাযোগে গতি! বরাদ্দ ১৩,০০০ কোটির প্রকল্প, হচ্ছে ১২ টি নতুন ট্রেনের উদ্বোধন

এটাই রাজনন্দিনীর প্রথম সিরিয়াল। ওয়েব সিরিজ, ছবিতে অভিনয় করলেও ছোটপর্দায় এটাই তাঁর প্রথম কাজ। দর্শকরা পছন্দ করলেও টিআরপির লড়াইয়ে টিকে থাকতে পারলেন না রাজনন্দিনী। আগামীতে তাঁকে কোন ধারাবাহিকে দেখা যায় সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।