ভোটের ফলাফলে গেরুয়া ঝড়! বিজেপির সদর দফতর থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শেষের পথে। এদিকে তার মধ্যে ৩টি রাজ্যেই গেরুয়া শিবিরে জয়ের জোরালো ইঙ্গিত মিলতেই শুরু হয়েছে বিজয় উৎসবের প্রস্তুতি। বিজেপির (Bharatiya Janata Party) দাবি, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরিতে প্রাথমিক প্রবণতায় তারা উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। এই তিন রাজ্যের ফলাফল নিয়েই বড় সাফল্যের আশা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটবাক্স খোলার পর জনতার রায় সেই আশাকেই আরও জোরালো করছে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।

বিজেপির (Bharatiya Janata Party) সদর দপ্তরে বিজয় উৎসবের প্রস্তুতি শুরু:

দিল্লির দলীয় সদর দপ্তরে সকাল থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায়। সকাল আটটা থেকে গণনা শুরু হতেই কর্মীরা জিলিপি, লাড্ডু ও পুরি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিনভর কর্মী-সমর্থকদের জন্য মিষ্টিমুখের বিশেষ আয়োজন রাখা হয়েছে। সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সদর দপ্তরে পৌঁছবেন এবং সেখানে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্ব দিল্লিতে পৌঁছে গিয়েছেন।

আরও পড়ুন: গণনার আবহেই ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া বার্তা CEO-র! কী জানালেন মনোজ কুমার আগরওয়াল?

এই উৎসবমুখর আবহে এক আলাদা মাত্রা যোগ করেছে বাংলার ঝালমুড়ি। ঝাড়গ্রামে প্রচারের সময় ঝালমুড়ি খেয়ে আলোচনায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই স্মৃতিকে তুলে ধরতেই বেলুড়ের গৌরী দেবী দিল্লিতে বিজেপি সদর দপ্তরের সামনে ঝালমুড়ির দোকান সাজিয়ে বসেছেন। রাজধানীর বুকে এই বাঙালি স্বাদ কর্মী-সমর্থকদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

রাজনৈতিক দিক থেকে পশ্চিমবঙ্গ এই নির্বাচনে বিজেপির অন্যতম লক্ষ্যবিন্দু ছিল। পাশাপাশি অসমে গত এক দশক ধরে ক্ষমতায় থাকা দলটি তৃতীয়বারের জন্য সরকার গঠনের আশা করছে। বুথফেরত সমীক্ষা ও দলীয় হিসেব অনুযায়ী উত্তর-পূর্বের এই রাজ্যে ফের গেরুয়া শিবিরের জয় নিশ্চিত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, পুদুচেরিতে এনআর কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপি ফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা দেখছে।

Preparations for victory celebration begin at Bharatiya Janata Party headquarters.

আরও পড়ুন: মোদী ম্যাজিক! ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েই বাজিমাত? জেলার সবকটি আসনে বড় জয়ের পথে বিজেপি

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও বিজেপির (Bharatiya Janata Party) পক্ষে ফলের প্রবণতা বাড়ছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির সদর দপ্তরে বিজয়োৎসবের আগাম প্রস্তুতি আরও জোরদার হয়েছে। সব মিলিয়ে পাঁচ রাজ্যের ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে, আর তারই মাঝে গেরুয়া শিবিরে উৎসবের আমেজ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।